G20 Summit: জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী সপ্তাহে দিল্লিতে জি ২০ সম্মেলন। আসছেন বিশ্বের তাবড় নেতারা। অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গরহাজিরার কথা আগে থেকেই জানা গিয়েছে। আর তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জিনপিং দিল্লিতে না আসায় আমি হতাশ। তবে আমর সঙ্গে তাঁর দেখা হতে চলেছে।’ উল্লেখ্য, আগামী নভেম্বরে আমেরিকার সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত হবে APEC কনফারেন্স। সেই সম্মেলনেও সম্ভবত দেখা হতে পাবে বাইডেন ও জিনপিংয়ের।

জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট
জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট

যদিও বাইডেন নিজের বক্তব্যে সেই সম্মেলনের কথাও বোঝাতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এর আগে একাধিক ইস্যুতে চিন ও আমেকরিকার মধ্যে তিক্ততা বেড়েছে। রবিবারই খবর প্রকাশ্যে এসেছিল যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ সম্মেলনে আসতে পারবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট

3 4

একটি সূত্রে খবর, তাঁর জায়গায় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রিমিয়ার লি কিয়াং। আবার অপর সূত্রের দাবি, দিল্লির জি ২০ বৈঠকে যোগ দিতে কোন প্রতিনিধি পাঠানো হবে, তা এখনও স্থির করেনি চিন । সে প্রতিনিধি যিনিই হোন না কেন, খোদ চিনা প্রেসিডেন্টের গরহাজির থাকার খবর একেবারেই যেন মেনে নিতে পারছে না আমেরিকা।

1 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন