নজরবন্দি ব্যুরো: আজ ৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৪৭ তম দিন (অধিবর্ষে ২৪৮)। বছর শেষ হতে আরও ১২০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
জন্ম
১৯৭১- দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।
১৯৫৪- বাংলাদেশি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
১৯৫২- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর।
১৯৩৮- মার্কিন অভিনেতা লিওনার্ড ফ্রে।
১৯২৭- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি।
১৯০৮- আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট।
১৯০৪- কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্র।
১৮৯৪- ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক জ্ঞানচন্দ্র ঘোষ।
১৮২৫- ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।

মৃত্যু
২০২২- বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
২০১২- ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ।
২০১১- বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।
২০০৪- বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার।
২০০৩- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী জগন্ময় মিত্র।
১৯৬৪- ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী লোকনাথ বল।
১৯৫৭- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

ঘটনাবলী
১৯৯৫- বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।
১৯৮৭- রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।
১৯১১- আজকের দিনে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫- নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
১৮৭০- ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১২৬০- ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন




