বিষ খাইয়ে খুন করা হতে পারে ইমরানকে! স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আশঙ্কার কথা জানালেন বুশরা বিবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হতেই তিন বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে ইমরান খানকে। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছর নির্বাচনেও দাঁড়াতে পারবেন না তিনি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা

সম্প্রতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন যে জেলের নোংরা সেলে থাকতে পারছেন না তিনি। এবার তার স্ত্রী বুশরা বিবিও ইমরানের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। তার দাবি, জেলে ইমরান খানকে বিষ খাইয়ে মেরে ফেলা হতে পারে। ইতিমধ্যেই এই আশঙ্কার কথা জানিয়ে তিনি চিঠি লিখেছেন পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে।

বিষ খাইয়ে খুন করা হতে পারে ইমরানকে! স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আশঙ্কার কথা জানালেন বুশরা বিবি
বিষ খাইয়ে খুন করা হতে পারে ইমরানকে! স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আশঙ্কার কথা জানালেন বুশরা বিবি

চিঠিতে তিনি বলেছেন, “আমার স্বামীকে বিনা কোনও ব্যাখ্যায় আটক জেলে বন্দি করে রাখা হয়েছে। আইন অনুযায়ী, আমার স্বামীকে আদিয়ালা জেলে স্থানান্তর করা উচিত।” বুশরা বিবির দাবি, ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে বিচার করে তাকে জেলে অন্তত বি-ক্লাস পরিষেবা দেওয়া উচিত।

বিষ খাইয়ে খুন করা হতে পারে ইমরানকে! স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আশঙ্কার কথা জানালেন বুশরা বিবি

18 12

সমস্যা ক্রমেই বাড়ছে ইমরান খানের। সম্প্রতি ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে এক জেলা ও দায়রা আদালত। আর সেই কারণেই ইমরানের মুক্তির সম্ভাবনা যেন ক্রমেই ক্ষীণ হচ্ছে। এর মধ্যেই তাঁর খুন হয়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন বুশরা বিবি।

17 11

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন