পাক ক্রিকেট ইতিহাস থেকে বাদ ইমরান খান! PCB-র স্পেশ্যাল ভিডিও দেখে ক্ষুব্ধ আম জনতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম তিনি। তাঁর হাত ধরেই প্রথম এবং একমাত্র বিশ্বকাপ ট্রফি জিতেছিল পাকিস্তান। তাঁর ক্রিকেটীয় পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। তিনি ইমরান খান। অথচ তাঁকেই নাকি একেবারে ছেঁটে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড! সে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি স্পেশ্যাল ভিডিওতে রাখাই হল না ইরমান খানকে।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৬, ধৃতদের তিনজন প্রাক্তন পড়ুয়া

পাক ক্রিকেট বোর্ড ১৪ অগস্ট সেই দেশের স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণের ভিডিয়ো পোস্ট করেছে, তাতে নেই প্রাক্তন অধিনায়ক ইমরান। ইমরানের বাদ পড়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন ইমরান।

11 12

দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের। ভিডিওটি পোস্ট করে পাক বোর্ড লিখেছে, ‘একদিনে ইতিহাস তৈরি হয়নি। আমরা বহু চিত্রনাট্য তৈরি করেছি। বহু কিংবদন্তি তৈরি হয়েছে’।

পাক ক্রিকেট ইতিহাস থেকে বাদ ইমরান খান! PCB-র স্পেশ্যাল ভিডিও দেখে ক্ষুব্ধ আম জনতা

12 13

কিন্তু সেই কিংবদন্তিদের তালিকায় ইমরান খানকে না রাখায় ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা। এমনকী প্রাক্তন বোর্ড চেয়ারম্যান খালিদ মেহমুদও ভিডিওটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। যে ক্রিকেটার দেশের জন্য নিজের সবটা উজার করে দিয়েছিলেন, তাঁকে ভিডিও থেকে বাদ দিয়ে অসম্মান করা হয়েছে বলেই মনে করছেন তিনি।

10 12

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন