Imran Khan: ইমরান খানের গ্রেফতারিতে পাকিস্তান জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তোষাখানা মামলায় গত কালই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হয়েছেন। সাজা তিন বছরের জেল হেফাজত। এমনকি আদালতের নির্দেশে আগামী ৫ বছর নির্বাচনে লড়তেও পারবেন না পিটিআই সুপ্রিমো। শনিবার জেলা ও দায়রা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান।

আরও পড়ুনঃ মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

এছাড়াও তাঁকে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাস জেলে থাকতে হবে বলে জানিয়েছে আদালত। তোষাখানা মামলার শুরু থেকেই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দাবি করা হয়েছিল, পাক সরকারকে বিভিন্ন রাষ্ট্রের তরফে যে উপহারগুলি পাঠানো হয়েছিল সেগুলি তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময় বিক্রি করে দিয়েছেন কিংবা নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন ইমরান খান।

20 4

আর এবার তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে নিশ্ছিদ্র করা হচ্ছে নিরাপত্তা, বিশেষ করে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি। যদি ইমরানের গ্রেফতারির প্রতিবাদ করে কোথাও কোনও বিক্ষোভ দানা বাঁধে তবে তা প্রথমেই যাতে মোকাবিলা করা যায়, তাই এই ব্যবস্থা।

ইমরান খানের গ্রেফতারিতে পাকিস্তান জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

21 3

কিছু দিন আগেই ইমরান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বিষপ্রয়োগে হত্যা করা হবে তাঁকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, গ্রেফতার হওয়ার পরে তাঁকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন