সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ। কারণ, ইয়েচুরির ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাড়িতেই থাকেন নিউজক্লিকের এক সাংবাদিক। সেই উদ্দেশ্যেই এই তল্লাশি। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই সাংবাদিকের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে দিল্লির আনন্দ বিহার থেকে উদ্ধার ২০০০টি কার্তুজ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।ইতিমধ্যে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ছ'জনকে গ্রেফতার করা হয়েছে।