ঝাড়খণ্ড কান্ডে ক্রমাগত ঘনাচ্ছে রহস্য। গতকাল যে ব্যবসায়ীর অফিস থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল তাঁর খোঁজে দিল্লিতে যায় সিআইডি কর্তারা। সেখানে সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ।সেই ঘটনায় চার সিআইডি অফিসারকে আটক করল দিল্লি পুলিশ।
'অ্যামাজন থেকে বলছি', সাবধান হন! অজান্তেই হারাতে পারেন জমানো পুঁজি। প্রতিদিন টিভি বা সংবাদপত্র খুললেই বিভিন্ন রকমের প্রতারণার ঘটনা শুনতে পাওয়া যায়। কখনও মোবাইলে আসা কোনও লিঙ্ক অথবা কোনও ফোন জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে।
অনলাইন বিজ্ঞাপনে প্রতারণ ফাঁদ, কলকাতায় গ্রেফতার এক। কম দামে ‘সেকেন্ড হ্যান্ড’ মোটরবাইক, গাড়ি বা বৈদ্যুতিন সামগ্রী চাই? অনলাইনে এ ভাবেই বিজ্ঞাপন দিয়ে নাকি ক্রেতাদের ‘প্রলোভন’ দেখাতেন বালির বাসিন্দা বিশাল সেকসরিয়া। বিজ্ঞাপন দিয়ে পুরনো সামগ্রী বিক্রির নামে অনলাইনে ক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
শুক্রবার ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর রাতভর সেখানে তল্লাশি চলে। এরপর সেখান থেকে উদ্ধার হয় একটি প্যাকেট। পুলিশি সূত্রে খবর, ওই প্যাকেটের গায়ে একটি চোট নোট আটকানো ছিল। তাতে লেখা ছিল ‘এটা ট্রেলার মাত্র’। চিঠিটি ইজরায়েলি দূতাবাসের উদ্দেশ্যে লেখা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।