সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল দেশ জুড়ে। প্রভাব পড়েছিল রাজনীতির অন্দরেও। ২০১৪ সালের ১৭ জানুয়ারি। দিল্লির লীলা প্যালেসে উদ্ধার হয়েছিল সুনন্দা পুষ্করের দেহ। ময় তদন্তে ৫২ বছরের সুনন্দার পাকস্থলীতে মিলেছিল বিষের উপস্থিতি। এফবিআই এর রিপোর্টে জানা গিয়েছিল সুনন্দার দেশের প্রায় সব অংশেই পাওয়া গিয়েছে বিষের উপস্থিতি।

আরও পড়ুনঃ তালিবান প্রদেশে আটকে বাংলার কেউ? নজরদারি নবান্ন’র

বলা হয়েছিল বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। রিপোর্ট বিশ্লেষণে সুনন্দার দেশে প্রায় ১৫ টি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছিল। ২০১৮ সালে মৃত্যু মামলায় চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। ৩ হাজার পাতার চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছিল থারুরের। থারুরের বিরুদ্ধে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের অভিযোগ এনেছিল।

২০১৪-এর ১৭ই জানুয়ারি দিল্লির লীলা প্যালেসে উদ্ধার হয়েছিল সুনন্দা পুষ্কর-এর দেহ।

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর ঘটনায় গত কয়েক বছরের দফায় দফায় জেরার সম্মুখীন হতে হয়েছে কংগ্রেসের নেতাকে। তবে শেষ পর্যন্ত কোন জরালো প্রমাণ পেশ করতে না পারায় ৭ বছর পর বেকসুর খালাস পেলেন শশী থারুর।  বিগত এত বছর ধরে চলা মামলার আজ ছিল শেষ শুনানি। বুধবার সকালে ভার্চুয়ালি শুনানি বসে সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা।

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর

ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত শশী থারুর। বেশ কিছুক্ষণ ধরে চলে দুই পক্ষের সয়াল-জবাব। সব শেষে দুই পক্ষের মতামত শুনে দিল্লি আদালতের বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেন শশী থারুরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর