নজরবন্দি ব্যুরো: তালিবান প্রদেশে আটকে বহু মানুষ। প্রাণ নবাঁচাতে কেউ কেউ নিজের ঘর-বাড়ি সব ফেলে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসছেন দেশ থেকে। কেউ কেউ না পেরে আটকে থেকে দিন গুনছেন মৃত্যুর, প্রতি মুহুর্তে অপেক্ষা করছেন আরও খারাপ কিছুর। ইতিমধ্যে বদলেছে দেশের নাম, বদল হচ্ছে দেশের ন্যম কানুন।। মেয়েদের ওপর জারি হয়েছে একগুচ্ছ ফতোয়া।
আরও পড়ুনঃ অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা


সব মিলিয়ে এইমুহুর্তে আতঙ্কের আরেক নাম আফগানিস্তান। ২০০২ সালের পর আবারও সেখানে তালিবানদের শাসন। দেশ ছাড়ার ধুম পড়ে গিয়েছে সেখানকার নাগরিক সহ অন্যন্য বিদেশি কর্মরত ব্যক্তিদের মধ্যে। স্যোশাল সাইটে ভাইরাল হওয়া কাবুল বন্দরে ফুটেজ যার অন্যতম নিদর্শন। তাই সেখান থেকে দেশীয়দের ফেরাতে আগে থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক।

যার ফলে গতকাল থেকেই ভারতীয় বায়ুসেনার বিমানের মাধ্যমে প্রায় ১২০ জনের বেশি ভারতীয় কে গুজরাটের জামনগরে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত। কিন্তু এই আতঙ্কের গহ্বরে আটকে নেই তো কোন পশ্চিমবঙ্গবাসী ? সেদিকে নজর রাখতে শুরু করেছে নবান্ন কতৃপক্ষ। মঙ্গলবার রাতের তথ্য অনুযায়ী সেইরকম কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা নেই।

তবে এই ব্যাপারে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি এই রাজ্যের কেউ এসে জানায় যে তাদের কোনো আত্মীয় সেখানে আটকে রয়েছে তাহলে অবিলম্বে তাদের সাহায্য করতে হবে। এক্ষেত্রে আফগান প্রদেশের যেখানে আটকে রয়েছেন সেখানকার ঠিকানা সহ ফোন নম্বর নিয়ে সরাসরি প্রশাসনের শীর্ষ মহলে জানাতে হবে। এছাড়াও শহর কলকাতায় বসবাসকারী আফগান ব্যক্তি বর্গের কোনো রকমের কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।









