অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অতিথি দেব ভব…অথচ বিপ্লব দেবের গড়েই তার উল্টো ছবি। গতকাল মাঝরাতে ট্যুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। খেলা হবে দিবস থেকে এখনো পর্যন্ত সে রাজ্যেই আছেন সায়নী। তাঁর উপস্থিতিতে চাঙ্গা হচ্ছে সে রাজ্যের যুব গোষ্ঠী। স্লোগান উঠছে অহরহ খেলা হবে ত্রিপুরাতেও। তবে সবের মাঝেই বিপ্লব সরকারের আতিথেয়তায় হতবাক সায়নী, লম্বা তালিকা দিয়েছেন অভিযোগের।

আরও পড়ুনঃ ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, অভিষেক-ব্রাত্য মামলায় ভিডিও রেকর্ড চাইল আদালত

- Advertisement -

তাঁর অভিযোগ বিপ্লব গড়ে প্রতি পদে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলকে।  সরকারের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোন ভাবেই সংগঠন না গড়তে পারে মমতার মা-মাটি-মানুষের সরকার। গতকাল রাতে ট্যুইট করে সায়নী জানান, হোটেলে ইলেক্ট্রিসিটি পর্যন্ত নেই। ঘটনার ভিডিও করে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেখানে শোনা যাচ্ছে সায়নী বলছেন জীবনে প্রথম বার তিনি দেখলেন কোন ফাইভ স্টার হোটেলে এভাবে কারেন্ট চলে গেল।

অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা
অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা

সঙ্গে যুবনেত্রীর অভিযোগ, এতে হোটেল পক্ষের কোন দোষ নেই। জোর করে তাঁদের মেইল করে চাপ দিচ্ছে সরকার। একসঙ্গে ৪-৫ জনের বসে খাওয়ার বা কথা বলার অনুমতি দিচ্ছে না। খাবারের অর্ডার দিলে বাতিল করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা। দেশের মধ্যেও এই পরিস্থিতি, বসে আলোচনা করা জাচ্ছে না রাজনৈতিক বিষয়। আচমকা তাঁরা থাকাকালীন হোটেলের GST সহ একাধিক বিষয়ে তল্লাশি চালাতে আসছে দল।

অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা
অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা

সমগ্র ঘটনায় ক্ষুব্ধ সায়নী জানিয়েছেন, ত্রিপুরায় গিয়ে তিনি যে অবস্থা দেখাছেন, তাতে বিপ্লব গড়ের গণতন্ত্রকে স্বৈরাচার বললে স্বেচ্ছাচারের অপমান করা হয়। সঙ্গেই ক্ষোভ প্রকাশ করে জানান, ‘আমরা দিন কয়েক ধরে ত্রিপুরার যে বিখ্যাত হোটেলে রয়েছি, সেখানে গত কয়েকদিনে সৈরাচারকে তুঙ্গে তুলে নিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি।’ পর পর ট্যুইট করে সায়নী সাফ জানিয়েছেন, বিল্পব গড়ে ড্রেনের জলে ভাসছে অতিথি দেব ভব…সঙ্গে আরও বলেন বিজেপি সরকার যতই চেষ্টা করুক, খেলা হবে ত্রিপুরাতে, হবেই।

অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা
অতিথি দেব ভব! বিপ্লব গড়ে সায়নীদের হোটেলে নেই কারেন্ট, নেই স্বাধীনতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর