ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, অভিষেক-ব্রাত্য মামলায় ভিডিও রেকর্ড চাইল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, গত দিন কয়েক ধরে বাংলা পেরিয়ে মমতা সরকারের আপাতত নজর বিপ্লব গড়ে। ২৩ এর যুদ্ধে সমান সমান টক্কর দিয়ে ত্রিপুরা মসনদ দখলের লড়াইয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ২১ এ জুলাই থেকে কোমর বেঁধে মাঠে নেমেছেন দলের নেতা মন্ত্রীরা।

আরও পড়ুনঃ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল, আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

- Advertisement -

দফায় দফায় বাংলা থেকে যাচ্ছেন সাংসদ-মন্ত্রী-যুব নেতারা। ইতিমধ্যে দু’বার পড়শি রাজ্যে পা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগস্টের প্রথম সপ্তাহে বিপ্লবের রাজ্যে গিয়ে পুলিশের জালে আটক পড়েছিলেন যুব নেতারা। তার পর সেই জল দফায় দফায় গড়িয়েছে আদালত পর্যন্ত।

ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, অভিষেক-ব্রাত্য মামলার পরবর্তী শুনানি ২রা সেপ্টেম্বর। 

মমতার সুযোগ্য উত্তরাধিকার হিসেবে অভিষেক যুবদের আটকের খবরে তৎক্ষণাৎ পাড়ি দিয়েছিলেন ত্রিপুরায়। রণংদেহি মূর্তিতে থানায় বসে থেকে ছাড়িয়ে নিয়ে আসেন যুব নেতা নেত্রীদের। সেখানে দাঁড়িয়েই অভিষেক বলেছিলেন, “বিজেপি কিছু করলে কেউ দেখতে পাচ্ছে না। যদি ওরা(বিজেপি) ভেবে থাকে কয়েকটা গাড়ি থেকে তৃণমূলকে থামিয়ে দেবে, তাহলে ওরা মুর্খের স্বর্গে বাস করছে।” তাঁর কথায়, বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গিয়েছে। যত আন্দোলন প্রয়োজন তৃণমূল তা করবে। তবে বিজেপিকে উপড়ে ফেলবই।”

ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, অভিষেক-ব্রাত্য মামলায় ভিডিও রেকর্ড চাইল আদালত
ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, অভিষেক-ব্রাত্য মামলায় ভিডিও রেকর্ড চাইল আদালত

তার পরেই ত্রিপুরায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং থানায় অবস্থান বিক্ষোভের অভিযোগে এফআইআর করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ৫ নেতার বিরুদ্ধে। সেই ৫ জন হলেন তৃণমূল নেত্রী দোলা সেন, মুখপাত্র কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সদ্য শাসক শিবিরে যোগ দেওয়া সুবল ভৌমিক। তার পরেই এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন সুবল ভৌমিক। আজ, বুধবার ছিল সেই মামলার শুনানি।

আপাতত ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, মামলায় হস্তক্ষেপ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শুনানিতে তিনি জানিয়েছেন মামলা এগোনোর আগে আদালতে জমা দিতে হবে যুব নেতাদের ওপর হামলার ভিডিও এবং খোয়াই থানায় অভিষেক-ব্রাত্যদের অবস্থান বিক্ষোভের ভিডিও। ২রা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আদালতের তরফে সাফ জানানো হয়েছে তার আগে কোন ফাইনাল রিপোর্ট জমা দিতে পারবে না পুলিশ।

- Advertisement -

উল্লেখ্য যেদিনের ঘটনা নিয়ে জল গড়াচ্ছে ত্রিপুরার আদালতে, সেদিন ধৃত ১৪ জন তৃণমূল নেতার মুক্তির জন্যে অভিষেক যখন থানায় তখন আদালতে লড়ছিলেন কলকাতার ৮ এবং ত্রিপুরার ৪ জন আইনজীবী। তৃণমূলের আইনজীবী সঞ্জয় বসুর গাড়িতেও হামলা হয়েছিল সেদিন। আদালতে যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ।  রাস্তায় হামলার মুখে পড়লেও সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেদিনও আদালতে সরকারপক্ষকে কার্যত উড়িয়ে দেন সঞ্জয়। শুনানি শেষে খোয়াই আদালতে জামিন অপেয়েছিলেন দেবাংশু, জয়া, সুদীপ-সহ ধৃত ১৪ তৃণমূল নেতা। অভিষেক-ব্রাত্যদের নামে দায়ের হওয়া মামলাতেও বিপ্লব গড়ে স্বস্তি তৃণমূলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর