অহিংসার পথে আন্দোলন, দিল্লিতে অনশনে বসলেন কৃষকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসেই অহিংসার পথে আন্দোলন, দিল্লিতে অনশনে বসলেন কৃষকরা। সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনা তাঁদের আন্দোলনকে দুর্বল করেছে। দেশজুড়ে কলুষিত হয়েছে আন্দোলনকারীদের ভাবমূর্তি। আর তাই গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে অহিংসার পথে ফিরলেন কৃষকরা। আজ গোটা দিন তাঁরা পালন করবেন ‘সদ্ভাবনা দিবস’। এদিন সকালে নিজ নিজ বিক্ষোভস্থলেই অনশনে বসেছেন কৃষক নেতারা।

আরও পড়ুনঃ একের-পর এক বিতর্কিত রায়, গানেদিওয়ালার স্থায়ী নিযুক্তিতে সিলমোহর দিলনা সুপ্রিম কোর্ট

সকাল ৯ থেকে শুরু হওয়া এই অনশন চলবে বিকাল ৫টা পর্যন্ত চলবে। চলতি মাসেই সাধারণতন্ত্র দিবসে বড়সড় ধাক্কা কৃষক আন্দোলন। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বিদ্ধ হতে হয়েছে কৃষক নেতাদের। আর সেই আস্থা ফিরিয়ে আনতেই আজ দিল্লি সীমান্তে অনশনে বসছেন কৃষকেরা। ফলে ওই ঘটনার পরই সরকারিভাবে গোটা চারেক কৃষক সংগঠন আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছিল। এমনকী, কৃষকদের যে সংঠনটি সবচেয়ে প্রভাবশালী সেই ভারতীয় কিষাণ ইউনিয়নও আন্দোলন প্রত্যাহার করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল।

কিন্তু বুধবার রাতে গাজিপুর সীমান্তে বিক্ষোভকারীদের একপ্রকার জোর করে তুলে দেওয়ার ছক কষেই ভুল করে বসে উত্তরপ্রদেশ সরকার। কৃষক নেতা রাকেশ টিকাইতের অভিযোগে নতুন করে গতি পায় বিক্ষোভ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ফের হাজারো কৃষক আন্দোলনকে সমর্থন করেন। কৃষকদের অভিযোগ, তথাকথিত ওই স্থানীয়রা কৃষকদের বিক্ষোভস্থলে পাথরও ছুঁড়েছেন। এবিষয়ে, কৃষক আন্দোলনের নেতা দর্শন পাল বলছেন, “আমরা শান্তির পক্ষেই ছিলাম, আজও তাই আছি, আগামী দিনেও থাকব। আমি দেশের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদে শামিল হতে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত