একের-পর এক বিতর্কিত রায়, গানেদিওয়ালার স্থায়ী নিযুক্তিতে সিলমোহর দিলনা সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একের-পর এক বিতর্কিত রায়, ত্বকের সংস্পর্শে না এলে যৌন নিগ্রহ নয়! নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষই অনুভব করে তাঁদের জন্য কোন স্পর্শ ঠিক, আর কোনটা ভুল। নিজেদের বাচ্চাদের সেরকমই শেখানো হয়ে থাকে তাদের সুস্থ জীবনের জন্য। কিন্তু এবার থেকে  বিচারে আমাদের এবার বুঝতে যৌন নিগ্রহ কোনটি। অন্তত সেরকমই রায় দিয়েছিলো বোম্বে হাইকোর্ট। যেকোনো পরিস্থিতি তে যেকোনো স্পর্শ যৌন নিগ্রহ নয়। এমনকি ত্বকের সঙ্গে সংস্পর্শ না হলে সেটি যৌন নিগ্রহ নয়। পোশাকের উপর দিয়ে স্তনে হাত দিলে POCSO ACT এর আওতায় যৌন নিগ্রহের মধ্যে ধরা হবে না।

আরও পড়ুনঃ আজই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন সৌরভ

নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা  রায়ে বলেছিলেন, ‘কোনও নাবালিকার যৌন নিগ্রহ প্রমাণ করতে গেলে শারীরিক সংস্পর্শ হয়েছে তার প্রমাণ দিতে হবে। অন্যদিকে, জামাকাপড় না খুলে, যদি স্তনে হাত দেওয়া হয় তাহলেও সেটি যৌন নিগ্রহের আওতায় পড়বে না। সেই রায়ের পর পরই আরও এক নজীর বিহিন রায় দেয় বোম্বে হাইকোর্ট। যদিও এই রায়ের স্থগিতাদেশ দিয়েছিলো, কিন্তু তাঁর পর পরই আরও এক নজিরবিহিন রায় দেয় বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার সিঙ্গল বেঞ্চ।কোনও নাবালিকার হাত ধরা কিংবা প্যান্টের চেন খোলা পকসো আইনে যৌন নির্যাতন নয় বলে রায় দিয়ে বিতর্ক কয়েক গুন বাড়িয়ে দেয় বোম্বে হাইকোর্ট।

এবার পরিস্থিতিতে বিচারপতির হিসেবে গানেদিওয়ালার স্থায়ী নিয়োগ আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্ট মনে করছে আরও বেশি প্রশিক্ষন দরকার তাঁর। কয়েকদিন আগেই স্থায়ী বিচারপতি হিসেবে পুষ্পা গানেদিওয়ালার নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। নিয়মমাফিক, আদালতে স্থায়ী বিচারপতি নিয়োগের আগে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম কেন্দ্রের কাছে পাঠায় সুপ্রিম কোর্ট। তাতে সিলমোহর দেয় সরকার এবং তাঁর পরই হয় নিয়োগ। অনেক সময় প্রার্থীদের বিষয়ে অতিরিক্ত তথ্য চেয়ে সেই তালিকা কলেজিয়ামের কাছে ফেরত পাঠায় কেন্দ্র।

একের-পর এক বিতর্কিত রায়, দুই নাবালিকার যৌন হেনস্তার মামলার প্রেক্ষিতে বিচারপতির রায়ে হতবাক গোটা দেশ। এর ফলে গানেদিওয়ালার স্থায়ী নিয়োগের সুপারিশ ফিরিয়ে নিয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর, কর্তিপক্ষ মনে করছে এখনও  মামলা সামলাতে আর প্রশিক্ষণের দরকার রয়েছে বম্বে হাই কোর্টের ওই বিচারপতির। স্পর্শকাতর বিহসয়ে এহেন রায়ে তাজ্জব গোটা দেশ, তাঁর দেওয়া প্রথ রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার পরও দ্বিতীয় আবার এক রায়ে এবার তাঁর আরও প্রশিক্ষণ দপ্রকার বলে মনে করছে সুপ্রিমকোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত