আজই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন সৌরভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবকিছু ঠিক থাকলে শনিবারই ছুটি পেতে পারেন মহারাজ। তবে এর আগে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল রিপোর্ট সব ঠিকঠাক থাকে তবেই। এমনটাই এক সংবাদসংস্থাকে জানিয়েছে হাসপাতালের এক আধিকারিক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, “বর্তমানে সৌরভের শারীরিকভাবে একদম স্থিতিশীল। শুক্রবার রাতেও ভালোভাবে ঘুমিয়েছেন। সকালে হালকা প্রাতঃরাশ সেরেছেন।”

আরও পড়ুনঃ অপরিকল্পিত উদ্যানের কারণেই ভাঙছে নিকাশী ব্যবস্থা! অভিযোগ তুলছেন হাওড়ার বাসিন্দারা।

সূত্রে খবর, এরপরই হাসপাতাল থেকে সৌরভ গাঙ্গুলিকে ডিসচার্জ করার আগে চিকিৎসকরা কিছু মেডিক্যাল টেস্ট করে দেখবেন। বৃহস্পতিবার এনজিওপ্ল্যাস্টি করে সৌরভের বাকি দুই ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। পুরো অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন দেশের দুই শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। তারপরে গতকালই সৌরভকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

বুধবারই চলতি মাসে দ্বিতীয়বারের মত বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর আগে ২ জানুয়ারি তিনি মৃদু হৃদরোগের উপসর্গ নিয়ে এর আগে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় শরীরিক পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়ে মহারাজ ট্রিপল ডিজিজ রোগে আক্রান্ত। তিনটে ধমনীর মধ্যে সেইসময় তড়িঘড়ি ভাবে একটিতে স্টেন্ট বসানো হয়েছিল। বাকি দুই ধমনীর স্টেন্ট বসানো হল এবারই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর