নজরবন্দি ব্যুরোঃ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ। কারণ, ইয়েচুরির ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাড়িতেই থাকেন নিউজক্লিকের এক সাংবাদিক। সেই উদ্দেশ্যেই এই তল্লাশি। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই সাংবাদিকের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ নয়াদিল্লি থেকে নিজেদের কূটনীতিককে সরাতে হবে কানাডাকে, ভারতের সিদ্ধান্তে সম্পর্কে তিক্ততা আরও বাড়ল!
প্রসঙ্গত, চিনকে সমর্থন করে কিছু খবর লেখার কারণে নিউজক্লিক-এর বিরুদ্ধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হচ্ছে সংশ্লিষ্ট সাইটের অনেক সাংবাদিকের বাড়িতে। জানা গিয়েছে, এই সাংবাদিকের বাবা সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতরে কাজ করেন। সেই সূত্রেই সীতারাম ইয়েচুরির বাড়িতে থাকতেন তিনি।

এর আগে সিপিআইএম নেতা প্রকাশ কারাতের চিন যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কারাত ও থটওয়ার্কসের প্রতিষ্ঠাতা নেভিল রায় সিংগামের ইমেল মারফত আলাপচারিতা ফাঁস হয় সামাজিক মাধ্যমে। নেভিল রয় সিংগাম তাঁর নেটওয়ার্ক এবং নিউজক্লিকের মতো ফান্ডেড মিডিয়া সংস্থাগুলিকে চিন নিজেদের পক্ষে কথা বলার জন্যই ব্যবহার করে। মূলত, চিনা দৃষ্টিভঙ্গিকেই প্রচার করে এই জাতীয় সংবাদমাধ্যম। কারাত ও নেভিলের মধ্যে বিগত ১ জানুয়ারী, ২০২১ তারিখে ই-মেইল আদানপ্রদান হয়। সেখানে দেখা গিয়েছে, নেভিল নেট দুনিয়াকে একচেটিয়া নিয়ন্ত্রণ, ফিনটেক সংস্থাগুলিকে ডি-কাপলিং করার বিষয়ে চিনের ভূয়সী প্রশংসা করেছেন।
পাশাপাশি, তিনি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে চিনা দর্শকের জন্য সমস্ত অনুষ্ঠান আরও ভাল করে কভারেজ করার জন্য এবং মূলত কমিউনিজমের সাথে যুক্ত হওয়ার জন্য প্রকাশ কারাতকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।
ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ, বাজেয়াপ্ত সাংবাদিকের ল্যাপটপ-ফোন!

নেভিলের এই আবেদনে সাড়াও দেন প্রকাশ কারাত। তিনি লেখেন, “এক কয়েক মাস আগে গালওয়ান সংঘর্ষের পর যখন ভারত ও চিন পূর্ব লাদাখে সীমান্তে সংকট তীব্র হচ্ছিল সেই সময় গাউঞ্চায় তাঁর দলের একটি উজ্জ্বল বিবরণ প্রকাশ করা হয়। সিপিআইএমের ‘গাউঞ্চা’ অংশটি বেশ বিস্তারিত ছিল। এই ধরনের কভারেজ দেখে বেশ ভালো লাগছে। যখন সীমান্ত সমস্যাকে হাতিয়ার করে এখানকার মিডিয়ায় চিন বিরোধী অনুভূতিকে আরও জোরদার করা হচ্ছে, সেই সময় এই জাতীয় অনুষ্ঠান এক আলাদাই উন্মাদনা তৈরি করে। আমি আপনাকে পিপলস ডেমোক্রেসির বর্তমান বিষয়ের উপর একটি পিডিএফ ফাইল পাঠাচ্ছি। আপনি যদি চান, আমি আপনাকে মেইলিং লিস্টেও রাখব”।




