প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর সন্দেহজনক ড্রোন, প্রমাণ পাওয়া যায়নি জানাল দিল্লি পুলিশ  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ওপর একটি ড্রোনকে উড়তে দেখা গিয়েছে বলে শোনা যায়। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে যুক্ত থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরাই ড্রোনটিকে উড়তে দেখে। সন্দেহজনক মনে হয় তাঁদের। কারণ, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। যে কারণে খবর যায় দিল্লি পুলিশের কাছে। তদন্তে নেমে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানাল দিল্লি পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫টা নাগাদ একটি ড্রোনকে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ঘুরতে দেখা গিয়েছে। দিল্লি পুলিশ তদন্তের ভার পেয়েই প্রথমে যোগাযোগ করে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সাথে। কিন্তু, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল জানায় এরকম কিছু তাঁদের ঘটেছে বলে তাঁদের প্রযুক্তি বলছে না। ফলে, দিল্লি পুলিশও বলল বলছে এরকম কোনও প্রমাণ নেই যে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন উড়েছে। কিন্তু, কারা এই ড্রোন ওড়াল, বা কেন ওড়াল আর সেই ড্রোনটি উড়ে থাকলে সেটি কোথায় গেল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আবার প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী ভুল দেখবে এটাও খুব বিশ্বাসযোগ্য হয় না।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর সন্দেহজনক ড্রোন, প্রমাণ পাওয়া যায়নি জানাল দিল্লি পুলিশ  
প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর সন্দেহজনক ড্রোন, প্রমাণ পাওয়া যায়নি জানাল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমাদের কাছে খবর আছে যে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর বা কাছে একটি উড়ন্ত জিনিস দেখা গিয়েছে। আমরা  এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনও জিনিস পাইনি। এটিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের নজরেও এমন কিছু আসেনি।”

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর সন্দেহজনক ড্রোন, প্রমাণ পাওয়া যায়নি জানাল দিল্লি পুলিশ  

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর সন্দেহজনক ড্রোন, প্রমাণ পাওয়া যায়নি জানাল দিল্লি পুলিশ  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন