নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে দিল্লির আনন্দ বিহার থেকে উদ্ধার ২০০০টি কার্তুজ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।ইতিমধ্যে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:‘মন্ত্রিসভার বৈঠক এরপর জেলে করতে হবে’, বড় ইঙ্গিত দিলেন দিলীপ
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা। দফায় দফায় চলছে তল্লাশিও। ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে দিল্লিতে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে দিল্লি পুলিশের তল্লাশি অভিযান।সতর্ক করেছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে।

তাই লাল কেল্লার জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা উচিত। এবার লাল কেল্লার আশপাশে আরও নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পতাকা উত্তোলনের জায়গায় সীমিত লোকদের যেতে দেওয়া হবে।
২০০০টি কার্তুজ উদ্ধার দিল্লি থেকে,কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে

এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন, বাটলা হাউস থেকে ধৃত মহসিন আহমেদ পটনার বাসিন্দা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। মহসিন সক্রিয় আইএস সদস্য বলে জানায় এনআইএ। এনআইএ আরও জানায়, ভারত ও বিদেশ থেকে আইএস-এর জন্য তহবিল সংগ্রহ করত মহসিন। এই কার্যকলাপে যুক্ত থাকার কারণেই মহসিনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানান, আইএসআইএস-এর জন্য অর্থ সংগ্রহ করে তা মহসিন ক্রিপ্টোকারেন্সি আকারে সিরিয়া এবং অন্যান্য জায়গায় পাঠাচ্ছিল।



