ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। সূত্র অনুযায়ী মাত্র এক দিনেই দেশে নতুন করে প্রায় ৩৩৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সাথে লাগাম ছাড়া ভাবে বাড়ছে মৃতের সংখ্যাও। এই মুহূর্তে মোট রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে দুহাজারের কাছাকাছি। গত রবিবারই মারা গিয়েছেন চারজন।
কোভিডের পর থেকে মানুষের জীবনে নতুন করে এক সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হলো শ্বাসকষ্ট জনিত রোগ। একটু ঠাণ্ডা লাগলে অথবা একটু দৌড়লেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে মানুষের। বয়স্ক এবং শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্ক দের মধ্যে যে এই সমস্যা দেখা যাচ্ছে না ত কিন্তু একেবারেই নয়। কিন্তু কিভাবে রেহাই মিলবে এই সমস্যা থেকে?
সম্প্রতি দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। অতীতের সংক্রমণের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের মত আগামী ১৫-২০ দিনের মধ্যে সংক্রমণের হার শীর্ষে পৌঁছাবে।
জানা গিয়েছে, এবার করোনা ভাইরাসে যে নতুন উপ-প্রজাতিটি সংক্রমণ বাড়াচ্ছে সেটি ওমিক্রনের বিএফ ৭। হঠাৎ করে এমন ভাবে সংক্রমণের বাড়বাড়ন্তের কারণ কি? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন চিনে দীর্ঘদিন 'জিরো কোভিড' নীতি জারি থাকার ফলে সংক্রমণের হার কম ছিল।