Covid: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, শীতের মরশুমে রোগের দাপট আরও বাড়বে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। সূত্র অনুযায়ী মাত্র এক দিনেই দেশে নতুন করে প্রায় ৩৩৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। দিন দিন বাড়ছে করোনা (Covid) আক্রান্তের সংখ্যা। তার সাথে লাগাম ছাড়া ভাবে বাড়ছে মৃতের সংখ্যাও। এই মুহূর্তে মোট রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে দুহাজারের কাছাকাছি। গত রবিবারই মারা গিয়েছেন চারজন।

আরও পড়ুনঃ নবম-দশমের চাকরি বাতিল নিয়ে SSC-র রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ফের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি

চারজনই কেরলের বাসিন্দা। কেরলে চিন্তা দিন দিন বাড়ছে। কেরলে এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। নাম জে এন.১। নতুন প্রজাতির করোনা ভাইরাসের অস্তিত্ব এখনো পর্যন্ত একজনের শরীর থেকেই মিলেছে। কেরলের প্রতিবেশী রাজ্য কর্ণাটক। ফলে কর্নাটকে আগাম সতর্কবার্তা দিচ্ছেন সরকার। সেখানে মাক্স (Mask) পরা বাধ্যতামূলক করা হয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, রোগের দাপট আরও বাড়বে শীতে 
উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, রোগের দাপট আরও বাড়বে শীতে 

শুধু তাই নয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি জরুরী বৈঠকও বসানো হবে। যদিও করোনার এই নতুন প্রজাতির সন্ধান পাওয়া যায় প্রথমে আমেরিকায়। সম্প্রতি চীনেও (China) এই উপসর্গ মিলেছে। তবে ভারতে এখনো পর্যন্ত এরকম কোন প্রজাতির সন্ধান পাওয়া যায়নি। তবে পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে নড়ে চড়ে বসেছে সকল দেশসহ হু। হু এর তরফ থেকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, রোগের দাপট আরও বাড়বে শীতে 

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, রোগের দাপট আরও বাড়বে শীতে 

হু জানিয়েছে শীতের (Winter) মরশুমে এই রোগের দাপট আরো বাড়বে। শুধু তাই নয় এই বাড়বাড়ন্তি কিভাবে ঠেকানো যায় সেটাও বাতলে দিয়েছে হু। বিভিন্ন দেশে দেশে শুরু হবে বৈঠক। জনগণদের সতর্ক করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যন্ত ৬৮ শতাংশের দেহে রয়েছে করোনার পুরনো ভ্যারিয়েন্ট। বাকি রোগীর দেহে রয়েছে এই নতুন প্রজাতি। যা আগের তুলনায় অতিমাত্রায় ক্ষতিকারক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন