নজরবন্দি ব্যুরো: কোভিডের পর থেকে মানুষের জীবনে নতুন করে এক সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হলো শ্বাসকষ্ট জনিত রোগ। একটু ঠাণ্ডা লাগলে অথবা একটু দৌড়লেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে মানুষের। বয়স্ক এবং শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্ক দের মধ্যে যে এই সমস্যা দেখা যাচ্ছে না ত কিন্তু একেবারেই নয়। কিন্তু কিভাবে রেহাই মিলবে এই সমস্যা থেকে?
আরও পড়ুনঃ ব্রণর ব্যাথায় অতিষ্ঠ! এই উপায়ে মিলবে আরাম


হাঁপানি রোগীদের করোনা হওয়ার পর থেকে তাদের মধ্যে এই সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত রুগীদের ডক্টর রা বেশি করে শরীর চর্চা করার পরামর্শ দেন। এমনকি এই সমস্ত রোগীদের ভরসা হয়ে দাঁড়ায় ইনহেলার। তবে এমন কিছু খাবার রয়েছে যা থেকেও এই কষ্ট দূর হতে পারে।
মধু- প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম জলে এক চামচ মধু মিশিয়ে পান করুন। এর ফলে শ্বাসকষ্টের সমস্যা অনেকটা মিটবে। শুধু তাই নয় বুকে যদি কফ জমে থাকে তাহলে সেটাও গলে যাবে। কাশির সমস্যা থাকলে সেটাও দূর হবে।


হলুদ- প্রতিদিন এক চামচ মধু এবং এক চিমটে হলুদ রোজ রাতে এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। শুধু তাই নয় শ্বাসকষ্ট ও কমিয়ে দেবে।
কোভিডের পর থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে! জেনে নিন সমাধান
সর্ষের তেল- রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে বুকের মধ্যে সর্ষের তেল ঈষৎ গরম করে মালিশ করুন। ফলে বুকের ব্যাথা থেকে শুরু করে সর্দি কাশি শ্বাসকষ্ট সব কিছু ভালো হয়ে যাবে।








