Covid: শহরে এক কোভিড রোগীর মৃত্যু, ফের বাড়ছে করোনা আতঙ্ক? কি বলছেন বিশেষজ্ঞরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা মহামারীতে প্রাণ হারিয়েছে বহু। বিগত কিছু সময়ে সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন করোনার জটিল উপসর্গ দেখা যাচ্ছে না। তবে করোনা আতঙ্ক যে কাটেনি তা আরও একবার স্পষ্ট হল। করোনায় মৃত্যু হল আরও এক করোনা রোগীর। বৃহস্পতিবার রাতে প্রাণ হারায় ওই বৃদ্ধ।

আরও পড়ুন: Recruitment Scam: ‘অয়ন শীল কে?’, ইডির দ্রুত শুনানির আবেদনে পাল্টা প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

2000
শহরে এক কোভিড রোগীর মৃত্যু, কোন দিনে এগোচ্ছে করোনা পরিস্থিতি

জানা গিয়েছে, মৃতের নাম সুবীর কর। বয়স আনুমানিক আশি বছর। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধ। গতকাল রাত ৯.১৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণ উল্লেখ করেছেন চিকিৎসক।

WhatsApp Image 2023 04 21 at 15.30.37
শহরে এক কোভিড রোগীর মৃত্যু, কোন দিনে এগোচ্ছে করোনা পরিস্থিতি

শহরে এক কোভিড রোগীর মৃত্যু, কোন দিনে এগোচ্ছে করোনা পরিস্থিতি

সম্প্রতি করোনা সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এনেছে নবান্ন। ভিড় জায়গা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, করোনা উপসর্গ ভয়ঙ্কর না হলেও বয়স্ক এবং যাদের কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে জটিল সংক্রমণ হতে পারে। মুখ্যমন্ত্রীও সকলকে মাস্ক পরার কথা বলেছেন। তবে এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের তরফে করোনা আক্রান্ত এবং মৃত্যুর কোনও তথ্য প্রকাশ না করায় সঠিক বিষয়টি স্পষ্ট হচ্ছে না।

শহরে এক কোভিড রোগীর মৃত্যু, কোন দিনে এগোচ্ছে করোনা পরিস্থিতি
শহরে এক কোভিড রোগীর মৃত্যু, কোন দিনে এগোচ্ছে করোনা পরিস্থিতি

 

সম্প্রতি দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। অতীতের সংক্রমণের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের মত আগামী ১৫-২০ দিনের মধ্যে সংক্রমণের হার শীর্ষে পৌঁছাবে। যদিও অল্প সময়ের মধ্যেই সংক্রমণের হার ধীরে ধীরে কমবে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত