নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন সল্টলেকের প্রোমোটার অয়ন শীল। শুক্রবার তাঁকে কলকাতা হাইকোর্টে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিধায়কের গ্রেফতারিতে CBI-এর উপর অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ, চিঠি গোয়েন্দা সংস্থার



নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে গোয়েন্দা সংস্থা। পাশাপাশি দ্রুত শুনানির প্রয়োজন বলেই জানিয়েছেন ইডির আইনজীবী। এরপরই ধৃত অয়ন শীলের ‘পরিচয়’ জানতে চান বিচারপতি। উত্তরে ইডির আইনজীবী বলেন, “নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি জেল হেফাজতে রয়েছেন। দ্রুত শুনানি প্রয়োজন।” আদালত সূত্রে খবর, এই মামলায় অনুমতি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবারই এই মামলার শুনানি হওয়ার কথা।

‘অয়ন শীল কে?’, কলকাতা হাইকোর্টে ইডিকে প্রশ্ন বিচারপতির
অয়ন শীলকে গ্রেফতারের পর তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেবল স্কুলে নয়, পুরসভাতেও দুর্নীতি নিয়ে নানা তথ্য উঠে এসেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং তাঁর স্ত্রী-পুত্রকে তলব করেছে ইডি। শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন শ্বেতা চক্রবর্তী। জিজ্ঞাসাবাদে শ্বেতা স্বীকার করেছে, একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা অয়ন শীলের সঙ্গে দেখা করতে আসতেন। সূত্রে খবর, ৭-৮ জন রাজনৈতিক নেতার নামও বলেছেন।









