IPL: ৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, মরশুমের প্রথম জয় কি ইডেনেই, প্রস্তুত তিলোত্তমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা মহামারী কাটিয়ে ফের পুরনো ফর্মে ফিরেছে আইপিএল। হোম ও অ্যাওয়ে ম্যাচে খেলবে ১০ টি দল। বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরছে কেকেআর। শাহরুখের দলকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। একদিন আগে থেকেই ইডেনের বাইরে ক্রিকেটপ্রেমীদের ভিড় চোখে পড়ার মত।

আরও পড়ুন: Mohun bagan: সবুজ-মেরুনের নজর অজি লিগ খেলা ফরোয়ার্ডের দিকে, কে এই ফুটবলার?

আগামী ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। তিন বছর পর ফের ইডেন ছেয়ে যাবে বেগুনি রঙে। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কেকেআর’কে। ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ায় ডিএলএস পদ্ধতিতে জয়ী হয় প্রিটি জিন্টার দল। এদিকে গত ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী ব্যাঙ্গালোর।

resized image promo 2022 12 12t172422 458 1670846068
৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, উচ্ছ্বাসিত ভক্তমহল

৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, উচ্ছ্বাসিত ভক্তমহল

eden 1
৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, উচ্ছ্বাসিত ভক্তমহল

বৃহস্পতিবারের ম্যাচের টিকিট প্রায় শেষ। রাসেল, নিতিশ রানা সহ নাইট শিবিরের খেলা দেখতে গ্যালারিতে উপচে পড়বে ভিড়। অন্যদিকে, মরশুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে কেকেআর। এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সাকিব উল হাসান এবং শ্রেয়স আইয়ার। দুজনেই কলকাতার খেলোয়াড়। গতবছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর অবর্তমানে সাময়িকভাবে অধিনায়ক করা হয়েছে রানাকে। তবে ইতিমধ্যেই জানানো হয়েছে চোটের কারণে খেলতে পারবেন না আইয়ার।

৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, উচ্ছ্বাসিত ভক্তমহল
৩ বছর পর ঘরের মাঠে কেকেআর, উচ্ছ্বাসিত ভক্তমহল

দুই খেলোয়াড় দল থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বেগুনি শিবির। যদিও এসব ভাবনা উড়িয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুত ভক্তরা। চলতি বছরের প্রথম জয়ের অপেক্ষায় নাইটরা। একদিকে কোহলি, দীনেশ কার্ত্তিক, ডুপ্লেসি অন্যদিকে রাসেল, রানা, নারিন – হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে কলকাতা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত