Mohun bagan: সবুজ-মেরুনের নজর অজি লিগ খেলা ফরোয়ার্ডের দিকে, কে এই ফুটবলার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মরশুমে আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান। আনন্দের জোয়ারে ভাসছে মোহন সমর্থকরা। এ নিয়ে চলছে নানান অনুষ্ঠান। তবে আনন্দের জোয়ারে গা ভাসাতে নারাজ মোহনবাগান কর্মকর্তারা। কর্মকর্তাদের লক্ষ্য আগামী মরশুমের জন্য ভালো দল করা। সেই লক্ষ্যে সামনের মৌসুমের জন্য ভালো দল গোছাতে শুরু করে দিয়েছেন মোহনবাগান কর্মকর্তারা।

আরও পড়ুন: ফের শাসক শিবিরে অস্বস্তি, দুর্নীতিকাণ্ডে এবার ইডির চার্জশিটে নাম শিক্ষা সচিব মনীশ জৈনের

WhatsApp Image 2023 04 05 at 3.53.01 PM

এই মুহূর্তে একটা ভালো ফরোয়ার্ড খুঁজে বের করার লক্ষ্যে মোহনবাগান কর্তারা মরিয়া। এক্ষেত্রে তাদের তালিকায় উঠে আসছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন কামিন্সের নাম। বর্তমানে কোস্টের হয়ে খেলছেন তিনি। এমনকি বেশ বছর এই ২৭ বছর বয়সী ফরওয়ার্ড অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও দায়িত্ব পালন করছেন।

WhatsApp Image 2023 04 05 at 3.52.45 PM

জাতীয় দলে প্রথম একাদশেই খেলার সুযোগ পান কামিন্স। তবে এখানেই শেষ। ক্লাব ফুটবলের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় থেকেছেন। ইউরোপের জনপ্রিয় দল নটিংহ্যামের হয়ে ও বহুদিন নিজের দক্ষতা প্রদর্শন করেছেন তিনি। তবে গত বছর থেকেই অস্ট্রেলিয়ার এ লিগে খেলছেন। শোনা যাচ্ছে এবার নাকি তাঁকে দলে টানতে উঠে পড়ে লেগেছে মোহনবাগান।

সবুজ-মেরুনের নজর অজি লিগ খেলা ফরোয়ার্ডের দিকে, দল গোছাতে তৎপর কর্মকর্তারা

WhatsApp Image 2023 04 05 at 3.52.33 PM
সবুজ-মেরুনের নজর অজি লিগ খেলা ফরোয়ার্ডের দিকে, দল গোছাতে তৎপর কর্মকর্তারা

উল্লেখ্য, গত মরশুমে মোহনবাগান একজন দক্ষ স্ট্রাইকারের জন্য ভুগেছে। তাই এবার তারা এই জায়গায় ভালো স্ট্রাইকার আনার জন্য এখন থেকেই উঠে পড়ে লেগেছে। গত আইএসএলে হুগো বুমোস, পেত্রাতোসের মতো খেলোয়াড়রা থাকলেও আদতে কিন্তু এরা স্ট্রাইকার নন। গতবার বহু ম্যাচে দক্ষ স্ট্রাইকারের অভাবে অনেক পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগানের। তাই আগামী বছর আর ভুল করতে চায় না মোহনবাগান ম্যানেজমেন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত