নজরবন্দি ব্যুরো: মূল্যবৃদ্ধির জমানায় মাত্র এক টাকায় সিনেমা দেখার সুযোগ! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই একটি দারুন চমক নিয়ে এল পিভিআর। করোনা পরবর্তী সময় দর্শকদের হলমুখী করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
করোনা পরবর্তী সময়ে বড় ধাক্কা খেয়ে সিনেমা হলগুলি। টিকিটের দাম খরচ করে সিনেমা দেখায় অনেকেই আগ্রহী নয়। এই অবস্থায় দর্শকদের হলে বসে সিনেমা দেখার আগ্রহ সুনিশ্চিত করতে পিভিআর আসন্ন ১০ টি ছবির ট্রেলার দেখাবে। এর জন্য দর্শকদের খরচ করতে হবে মাত্র ১ টাকা। মোট ৩০ মিনিটের স্ক্রিনিং হবে।
মাত্র এক টাকা খরচ করেই PVR-এ সিনেমা দেখার সুযোগ, কীভাবে পাবেন এই বিশেষ চমক

জানা গিয়েছে, গত ৭ এপ্রিল থেকে গোটা ভারত জুড়েই এই ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। পিভিআর কর্তৃপক্ষ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। পরিষেবা শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।

এই ব্যবস্থার কথা জানাজানি হতেই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। এক টাকার বিনিময়ে কোন কোন ছবির ট্রেলার দেখা যাবে? হল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আগামী মে-জুন মাসে যে ছবিগুলির মুক্তি রয়েছে সেগুলির ট্রেলার হলে দেখানো হবে।



