Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে। অয়ন শীলের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করে সিবিআই। সিবিআইয়ের সেই তথ্যের ভিত্তিতে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ প্রয়োজন মনে করলে নতুন এফআইআর করে তদন্ত করতে পারবে তদন্তকারী সংস্থা। আগামী ২৮ তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Jiban Krishna Saha: কেন পুকুরেই ফোন ফেলেছিলেন জীবনকৃষ্ণ? আদালতে স্পষ্ট করলেন আইনজীবী

ইডির আইনজীবী হাইকোর্টকে জানিয়েছেন, রাজ্যের পুরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি হাতে পেয়েছে তাঁরা। ১০০ কোটি টাকার বেশী লেনদেনের হদিশ মিলেছে। এর মধ্যে বেশ কিছু নথি সিবিআই সিবিআইইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে এমনটাই জানিয়েছে ইডি।

Calcutta highcourt 13
পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, কড়া নির্দেশ দিল হাইকোর্ট 

একইসঙ্গে ইডির আইনজীবী জানিয়েছেন, অয়নকে গ্রেফতার করার পর তাঁর বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য সিবিআইকেও দেওয়া হয়েছে। শুধু স্কুল দুর্নীতি নয়, পুরসভাতেও দুর্নীতি নিয়ে তথ্য উঠে এসেছে। তাই এই বিষয়ে দ্রুত শুনানি প্রয়োজন।

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, কড়া নির্দেশ দিল হাইকোর্ট 

1 30
পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, কড়া নির্দেশ দিল হাইকোর্ট 

ইডির কাছ থেকে এই তথ্য জানার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, এই ব্যাপক দুর্নীতির তদন্ত ক্রতে কত জন লাগবে আমাকে জানান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পারলে নতুন এফআইআর করে তদন্ত করতে পারবে। তাঁর পর্যবেক্ষণ, একজন মানুষকে ১০ হাজার টাকার জন্য দিনরাত খাটতে হচ্ছে। আর অর্পিতা মুখ্যোপাধ্যায়দের কাছ থেকে এত টাকা আসছে কিভাবে? কোথা থেকে আসছে এই টাকা? সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন, দেখবেন বাজারে তাঁদের কত টাকা দেনা রয়েছে। এই নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা। রাজনৈতিক ব্যক্তিদের এই ভূমিকা দেখলে মনে হয়, এই জন্যই কী স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত