এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪২ জন। যার মধ্যে আজই সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ হাজারের বেশি। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
তৃতীয় ঢেউয়ে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের হাল স্বাভাবিক ছিল। কিন্তু আজকের বুলেটিন বলছে অন্য কথা। এদিন শুধু দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। একদিনেই অ্যাকটিভ কেস বেড়েছে ১৩৯ টি!!
কলকাতার পরেই স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণার পর তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। আজ এই জেলায় ২ টি মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯৮ জন।
রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে বিপুল গতিতে। সোমবার রাজ্য় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। গত ৭ দিনে বেড়েছে ২০ গুণেরও বেশি।
যদি অক্সিজেন কমে যাওয়ার দিকে না যায় এবং ওমিক্রন দিয়েই সবার কোভিড হয়ে যায়, তবে আমারা একটা ইমিউনিটি পেয়ে যেতে পারি। কোভিড হয়ে সবার শরীরে রিয়েল ইমিউনিটি তৈরি হয় এবং আমরা ভ্যাকসিন পেয়েছি। ফলে মিশ্র ইমিউনিটি তৈরি হলে, এর চেয়ে ভাল আর কী হতে পারে।