নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে বিপুল গতিতে। মঙ্গলবার রাজ্য় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। গত ৭ দিনে বেড়েছে ১২গুণেরও বেশি। ঠিক ৭ দিন আগে গত ২৮ ডিসেম্বর রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাত্র ৭৫২, সেখানে ৭ দিনের ব্যাবধানে আজ আক্রান্ত হয়েছেন ৯০৭৩!
আরও পড়ুনঃ করোনা আবহে হবে নির্বাচন, নিরাপত্তা নিয়ে বৈঠকে কমিশন
আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮১০। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। কিন্তু এদিন টেস্ট হয়েছে ৪৭ হাজার ৮৬৪ টি। বাংলাজুড়ে কোভিডের পজিটিভিটি রেট আজ ১৮.৯৬ শতাংশ।
আজ সুস্থতার হারও কমেছে অনেকটাই। কদিন আগেও রাজ্যে সুস্থতার হার ছিল প্রায় সাড়ে ৯৮ শতাংশ, আজ তা দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশে। এদিন সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে শহর কলকাতায়। ২৪ ঘন্টায় তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
কলকাতার পরেই স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণার পর তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। আজ এই জেলায় ২ টি মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯৮ জন।
২৪ ঘন্টার ব্যাবধানে দ্বিগুণ সংক্রমণ কলকাতায়, দেখুন সার্বিক বুলেটিন।





