নজরবন্দি ব্যুরোঃ হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ৷ হু হু করে বেড়ে চলা ওমিক্রনে দেশ জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বিপুল ভাবে বাড়তে শুরু করেছে। কোনও হাসপাতালে এক সঙ্গে ৭০ জন, তো কোনও হাসাপাতলে তারও বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এদিকে করোনা জ্বরে বুঁদ রাজ্য। মাত্র ৮ দিনের মাথায় বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পার করল।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে খুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান, তিলোত্তমার রাজপথে SFI
রাজ্য সরকারের প্রদত্ত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৪২১ জন। যার মধ্যে শুধুমাত্র শহর কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬,৫৬৯। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। আজ হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১,২৪৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আক্রান্তের সংখ্যা ১ হাজার ছুঁই ছুঁই। এই জেলায় ২৪ ঘন্টাতে আক্রান্ত হয়েছেন ৯১৯ জন। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৭ জন৷ এছারাও বীরভূমে আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। হুগলীতে আক্রান্ত হয়েছেন ৫৩১ জন। উত্তররের জেলা দার্জিলিং-এ আজ আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। রাজ্যের সব জেলা গুলিতেই দাপট দেখাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।
প্রতি ১০০ টেস্টে ২৫ জন আক্রান্ত, কমছে সুস্থতার হার, করোনা জ্বরে বুঁদ রাজ্য!

আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১০১ জন। যার মধ্যে আজই সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ হাজারের বেশি। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে এদিন টেস্ট হয়েছে ৬২ হাজার ৪১৩ টি। আজও লাফিয়ে নেমেছে সুস্থতার হার। এদিন রাজ্যের সুস্থতার হার নেমে দাঁড়িয়েছে ৯৬.৪০ শতাংশে। বাংলাজুড়ে কোভিডের পজিটিভিটি রেট আজ ২৪.৭১ শতাংশ।











