শ্বাসকষ্টের সময় নেবুলাইজার ব্যবহার করলে দ্রুত স্বাভাবিক হয়ে উঠতে থাকেন রুগী। এই কারণে এই সময় বাড়িতে একটি নেবুলাইজার রাখতে পারেন। যে কোন ওষুধের দোকানে এই যন্ত্র পেয়ে যাবেন। দাম ১,৫০০ টাকার আশেপাশে।
মাত্র ৫ দিন আগের কথা। ২৭ ডিসেম্বর ২০২১। ওই দিন রাজ্যের করোনা বুলেটিন জানিয়েছিল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৪৩৯ জন। বর্ষবরণের আগে কোভিডের গ্রাফ স্বস্তি দিয়েছিল চিকিৎসকদের। কিন্তু বর্ষবরণের রাত কাটার আগেই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দেয় মারণ করোনা ভাইরাস।
গতকাল সৃজিত মুখার্জীর করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। সেখান থেকেই একটি মিম খুজে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি পোস্ট করেন এই চিত্র পরিচালক। সেখানে লেখা "চলে গেলেন সৃজিত মুখার্জী"। তবে এখানেই শেষ নয় তাঁর সাদা-কালো ছবির ঠিক নিচেই লেখা আইসোলেশনে।
বন্ধ করা হতে পারে স্কুল, কলেজ সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যেকোন অনুষ্ঠান, মেলা বা রাজনৈতিক কর্মসূচীর ওপর জারি হতে পারে নিষেধাজ্ঞা। এই মুহুর্তে সারা দেশে সংক্রমণের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ৩৭১। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯ লক্ষ ২৯ হাজার ৩০৭ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
আজকের বুলেটিন অনুযায়ী রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩২ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৮ হাজার ২২৪। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৭ হাজার ১১৫। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮ লক্ষ ৮৮ হাজার ৯৩৬ টি।
কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। আজ সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে ক্ষতিপূরণের জন্য বিডিও অফিস অথবা মহকুমা অফিসে যোগাযোগ করতে হবে৷