নজরবন্দি ব্যুরো: কুড়ি-একুশের করোনা কাটা ভুলে ফের নতুন করে বছর শুরু করার অঙ্গিকার নিয়ে নতুন বছর কে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। তবে করোনা যেন কিছুতেই পিছু ছাড়ার নাম নিচ্ছে মানুষের থেকে। ডেল্টা প্লাস কে অতিক্রম করে বর্তমানে ওমিক্রন আতঙ্কে ঘুম উড়েছে চিকিৎসকদের। বাদ নেই আমাদের দেশ তথা রাজ্য। এই আবহেই সামনে এল সোশ্যাল মিডিয়ার পোস্ট, চলে গেলেন সৃজিত মুখার্জী!
আরও পড়ুনঃ পাঁচ দিনে আক্রান্ত বেড়েছে ১০ গুণ, ৭ দিনের মধ্যে বাংলায় আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ।
গত বছরের শেষের দিকে করোনার কবলে পড়তে হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কে। তবে শুধু তিনিই নন বছর শেষের আগে রাজ্যের শাসক দলের দুই দাপুটে নেতা তাপস মজুমদার ও ডেরেক ও ব্রায়ানের পাশাপাশি নতুন বছরের শুরুতে করোনা আক্রান্ত হতে হয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী কে।
সেইমত গতকাল ই নিজের স্যোশাল সাইট থেকে তিনি লেখেন, ‘বর্তমানে করোনা আক্রান্ত আমি। তাই নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। সকলকে অনুরোধ গত ৭২ ঘন্টায় যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তারা নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ তবে এবার শোনা যাচ্ছে আর নেই সৃজিত মুখার্জী!
আসলে, গতকাল সৃজিত মুখার্জীর করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। সেখান থেকেই একটি মিম খুজে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি পোস্ট করেন এই চিত্র পরিচালক। সেখানে লেখা “চলে গেলেন সৃজিত মুখার্জী”। তবে এখানেই শেষ নয় তাঁর সাদা-কালো ছবির ঠিক নিচেই লেখা আইসোলেশনে। যা সহজে চোখে পড়া দায় নেটিজেনদের। যা নিয়ে বর্তমানে মাতোয়া গোটা নেট দুনিয়া।
চলে গেলেন সৃজিত মুখার্জী! এই সেই পোস্ট




