নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের। রাজ্যেও হানা দিয়েছে কোভিডের এই ভ্যারিয়েন্ট। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেশি না হলেও আজ আচমকাই রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। তবে বঙ্গে এখনই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা তৈরি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। যদিও সাবধানের মার নেই। মুহুর্তের অসতর্কতায় লাফিয়ে বাড়তে পারে করোনার প্রকোপ। জানুয়ারি মাসে সংক্রমণ বাড়ার ইঙ্গিত দিয়েছেন গবেষকরা।
আরও পড়ুনঃ ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের টিকা, ওমিক্রন (Omicron) আবহে বড় ঘোষণা সেরামের।


বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান অনুযায়ী এই ভেরিয়েন্টের সংক্রমন ক্ষমতা ডেল্টা ভেরিয়েন্টের থেকে অনেকটাই বেশি। আর ভারতে যেহেতু ডেল্টা ব্যপক বিপর্যয় ডেকে এনেছিল সেই কারনে ওমিক্রন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘ওমিক্রন’ অধিক সংক্রামক হওয়ায় জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং ফাঁকি দেয় টিকা নির্ভর সুরক্ষাকে। তবে কতটা ফাঁকি দিতে পারবে, সেটাই দেখার। তবে তথ্য বলছে দক্ষিণ আফ্রিকার বহু টিকাপ্রাপ্তই ‘ওমিক্রনে’ আক্রান্ত হয়েছেন।
এদিকে, কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর(গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা)। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৬ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ২৮৮। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৮২ জন।
আচমকাই রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, ওমিক্রন আবহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা।

আজকের বুলেটিন অনুযায়ী রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩২ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৮ হাজার ২২৪। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৭ হাজার ১১৫। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮ লক্ষ ৮৮ হাজার ৯৩৬ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন।









