সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনের চেন টেনে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর হাতে সময় মিলবে হয়তো এক সপ্তাহ। ৭ দিনের মধ্যে বাংলায় আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ। ৩০ হাজারের গণ্ডি পেরোতে পারে দৈনিক সংক্রমণ। পরিস্থিতি এখন সেই দিকেই এগোচ্ছে। মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনের চেন টেনে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি নবান্নের।

আরও পড়ুনঃ ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি, রাজ্যে আরও ৩ জনের শরীরে মিলল ওমিক্রন!

করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এ নিয়ে নবান্নে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। তারপরেই আজ জারি হল একগুচ্ছ নিষেধাজ্ঞা।রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।”

পাশাপাশি তিনি বলেন, সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে। সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। তার আগে যা লোকাল ট্রেন চলবে তাতে যাত্রী থাকবে ৫০ শতাংশ। সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিং মল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এমনকি সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত দশটার পর বন্ধ সিনেমা হল।

মাত্র ৫ দিন আগের কথা। ২৭ ডিসেম্বর ২০২১। ওই দিন রাজ্যের করোনা বুলেটিন জানিয়েছিল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৪৩৯ জন। বর্ষবরণের আগে কোভিডের গ্রাফ স্বস্তি দিয়েছিল চিকিৎসকদের। কিন্তু বর্ষবরণের রাত কাটার আগেই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দেয় মারণ করোনা ভাইরাস। ৩১শে ডিসেম্বরের বুলেটিন জানিয়ে দেয় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। সেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে গতকাল অর্থাৎ ১লা জানুয়ারি। ৩১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে ১লা জানুয়ারি সকাল ৯ টা এই ২৪ ঘন্টার করোনা চিত্র প্রকাশ করে রাজ্য সরকার। দেখা যায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২!

সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনের চেন টেনে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি নবান্নের

সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনের চেন টেনে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি নবান্নের
সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনের চেন টেনে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি নবান্নের

সব মিলিয়ে গত ২৭ ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি অর্থাৎ পাঁচ দিনে আক্রান্ত বেড়েছে ১০ গুণ। আর এই পরিসংখ্যানেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। উদ্বেগের এখানেই শেষ নয়। কলকাতায় এখন সংক্রমণের হার ২৩.‌৪২ শতাংশে। অর্থাৎ যাঁরা করোনা পরীক্ষা করাচ্ছে, তাঁদের মধ্যে প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসছে। পাওয়া গেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ। স্বাভাবিকভাবেই উদবিঘ্ন নবান্ন। 

corona

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন