নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় বাংলায় চার হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। তাহলে কি আছড়ে পড়তে চলেছে থার্ড ওয়েভ। এমনই আশঙ্কা প্রশ্ন তৈরি হচ্ছে। আর এই আশঙ্কার মধ্যেই বাংলায় চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। জানা যায়, এক ব্যক্তি ওডিশা থেকে কলকাতায় ঢুকেছেন।
আরও পড়ুনঃ চিকিৎসা করাতে এসে বিপত্তি, ৪ দিন লিফটে আটকে মহিলা, ফের বিতর্কে এনআরএস
ওমিক্রন পাওয়া গিয়েছে তাঁর শরীরে। আর ওডিশা সরকারের কাছে এই তথ্য আসতেই তা তাঁরা বাংলাকে জানিয়েছে। এরপরেই উদ্বেগ তৈরি হয়েছে আরও। জানা যাচ্ছে, ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে খোঁজ করা হচ্ছে তাঁদেরও।
অপর দিকে আরও দুই যাত্রীর শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে পেট্রোপোল সীমান্ত থেকে। ফলে রাজ্যে তিনজনের শরীরে ওমিক্রনের নমুনা পাওয়া গিয়েছে গত ২৪ ঘন্টায়। সব মিলিয়ে বাংলায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯।
ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি, রাজ্যে আরও ৩ জনের শরীরে মিলল ওমিক্রন!
এই সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। কারন এই মুহূর্তে রাজ্যে আরও বেশ কয়েকজন সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীর নিমুনা কল্যানীতে পাঠানো হয়েছে। জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে তাঁরা ওমিক্রন আক্রান্ত কিনা। তবে আরও পাঁচ জন বিদেশ ফেরত ব্যক্তির শরীরে ডেল্টার হদিশ মিলেছে।



