লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ। কোভিড ৩.০ তে বিধ্বস্ত বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে বিপুল গতিতে। সোমবার রাজ্য় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। গত ৭ দিনে বেড়েছে ২০ গুণেরও বেশি। গতকালের থেকে এদিনের পরিসংখ্যানে করোনার আক্রান্তের সংখ্যা কম হলেও লাফিয়ে বাড়ল কোভিডের পজিটিভিটি রেট। গতকাল যা ছিল ১৫ শতাংশ আজ তা হয়েছে ১৯ শতাংশের বেশি।

আরও পড়ুনঃ Liquor Sale Bengal: দুর্গাপুজোর রেকর্ড ভাঙল বর্ষবরণে, কোভিড উপেক্ষা করে ব্যাপক মদ বিক্রি রাজ্যে

আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৯৪। এদিন লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ। গতকাল ৩৮ হাজার ৬৩৩ ট টেস্টে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৫৩। রাজ্য জুড়ে পজিটিভিটি রেট ছিল ১৫.৯৩ শতাংশ। আর আজ সংক্রামিতের সংখ্যা গতকালের আশেপাশে দেখা গেলেও এক ধাক্কায় টেস্টের সংখ্যা কমেছে প্রায় ৭ হাজার।

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। কিন্তু এদিন টেস্ট হয়েছে মাত্র ৩১ হাজার ৩০ টি। স্বাভাবিকভাবেই বাংলাজুড়ে কোভিডের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। আজ সুস্থতার হারও কমেছে অনেকটাই। কদিন আগেও রাজ্যে সুস্থতার হার ছিল প্রায় সাড়ে ৯৮ শতাংশ, আজ তা দাঁড়িয়েছে ৯৭.৫৮ শতাংশে।

এদিন সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে শহর কলকাতায়। ২৪ ঘন্টায় তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতার পরেই স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগণার পর তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। আজ এই জেলায় কোন মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন।

লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ। দেখুন সার্বিক বুলেটিন। 

লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ।
লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ।

bc89adab84014eb6a299d9e3ad7d7d3a 0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর