৫ শতাংশের উপরে পজিটিভিটি রেট হলেই সেই জেলায় রেড অ্যালার্ট জারি করতে হবে। প্রযোজনে পূর্ণ লকডাউন করতে হবে। বাংলা এই ৫ শতাংশ পজিটিভিটি রেট ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই। রাজ্যের পজিটিভিটি রেট আজ ৩০.৮৬ শতাংশ।
সারা বাংলা জুড়ে এই মুহুর্তে পজিটিভিটি রেট ৩২, আর শুধু কলকাতাতেই ৬০!! অর্থাৎ প্রশাসন চাইলে যখন খুশি সম্পূর্ণ লকডাউন জারি করতে পারে। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, মৃত্যু হয়েছিল ১৯ জনের।
রাজ্য সরকারের কঠোর বিধি নিষেধ জারির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা গেল একাধিক স্টেশনে। ট্রেনে ওঠার জন্যে মানুষের হাহাকার। ভিড় ঠেকে ট্রেনের কামরায় জায়গা পেতে বারুইপুর ষ্টেশনে পড়ে আহত হলেই দুই যাত্রী!
তবে আশার কথা হল বিজ্ঞানীরা বলছেন চলতি মাসের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ সংক্রমণ হবে বাংলায়। কিন্তু এই মাসের শেষের দিকেই কমতে শুরু করবে সংক্রমণের দাপট। অর্থাৎ তৃতীয় ঢেউ শেষ হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসের মধ্যেই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। গতকাল অর্থাৎ রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২.৬ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। একদিনে এই রাজ্যে ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বাংলাজুড়ে।