Covid19 in Kolkata: ভয়ঙ্কর ছবি কোলে মার্কেটের, উপচে পড়া ভিড়ে কারও মুখে নেই মাস্ক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের বাড়বাড়ন্ত ঠেকাতে একাধিক বিধি নিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য জুড়েই পথে নেমেছে পুলিশ প্রশাসন। চলছে মাইকে প্রচার। কিন্তু জন সচেতনতা? সেটা এবার কি? প্রশাসনের তরফে একাধিক বিধি আরোপ করলেও হুশ নেই সাধারণের। কোথাও চলছে দলবেঁধে আড্ডা, কোথাও চায়ের ঠেকে আনার কোথাও মার্কেটে। তেমনই এক ভয়ঙ্কর ছবি কোলে মার্কেটের বুকে দেখা গেল।

আরও পড়ুনঃ Coronavirus in India: দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৯৪ হাজার, মৃত ৪৪২!

আর পাঁচটা দিনের মতই শিয়ালদহ কোলে মার্কেট খোলা রয়েছে। হাজার হাজার মানুষের সমাগম। রাজ্যের বহু মানুষের রুটি রুজির যায়গা এই কোলে মার্কেট। স্বাভাবিকভাবেই ভিড় থাকবে। কিন্তু সচেতনতা? একেবারেই যে নেই সেটা ধরা পড়ল ক্যামেরায়। হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু উপচে পড়া ভিড়ে কারও মুখে নেই মাস্ক! সামাজিক দূরত্ববিধি তো এখানে অকল্পনীয় বিষয়।

একদিকে যখন কোলে মার্কেটের এই দৃশ্য তখন অন্যদিকে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের তরফে বিভিন্ন এলাকায় প্রচার চলছে জোর কদমে। কোথাও কোথাও মাস্ক না পরলে ৫০০ টাকা পর্যন্ত ফাইন করছে পুলিশ। মাইকের মাধ্যমে বলা হচ্ছে কোনভাবেই মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোন যাবেনা। রাস্তায় বেরলে সামাজিক দূরত্ববিধি পালন করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নিয়ম না মানলেই শাস্তি।

ভয়ঙ্কর ছবি কোলে মার্কেটের, উপচে পড়া ভিড়ে কারও মুখে নেই মাস্ক! ট্রেনে যায়গা পেতে হাহাকার যাত্রীদের

ভয়ঙ্কর ছবি কোলে মার্কেটের, উপচে পড়া ভিড়ে কারও মুখে নেই মাস্ক! ট্রেনে যায়গা পেতে হাহাকার যাত্রীদের
ভয়ঙ্কর ছবি কোলে মার্কেটের, উপচে পড়া ভিড়ে কারও মুখে নেই মাস্ক! ট্রেনে যায়গা পেতে হাহাকার যাত্রীদের

করোনা বাড়তেই কমিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সংখ্যা, যা সম্পুর্ণ অবৈজ্ঞানিক বলছেন একাধিক বিশেষজ্ঞ। কারন পেটের ভাত জোগাড়ের তাগিদে মানুষ কাজে বেরবেন এটাই স্বাভাবিক। রাজ্য সরকারের কঠোর বিধি নিষেধ জারির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা গেল একাধিক স্টেশনে। ট্রেনে ওঠার জন্যে মানুষের হাহাকার। ভিড় ঠেকে ট্রেনের কামরায় জায়গা পেতে বারুইপুর ষ্টেশনে পড়ে আহত হলেই দুই যাত্রী!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন