নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে বিপুল গতিতে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাথে পাল্লা দিয়ে আসছে ওমিক্রন সংক্রামিত হওয়ার খবরও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার। পাশাপাশি দেশ জুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৮৬৮। সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪২ জন।
আরও পড়ুনঃ Coronavirus Live : রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ হাজার, মৃত্যু ১৯ জনের।
গত ২৪ ঘন্টার পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবারে আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৫.৮ শতাংশ বেশি। তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে পজিটিভিটি রেটও। বুধবার দেশে কোভিড পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১১.০৫ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ টি টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জনেরও বেশি।
আজকের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। আজ সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৪০৫ জন। বিশেষজ্ঞদের ধারনা, দেশে আসল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, বর্তমানে আক্রান্তের সংখ্যার তুলনায় ৯০ গুণ বেশি হওয়ার সম্ভাবনা। সব কিছুর মধ্যেই জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। আজকের তথ্য বলছে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ১৫৩ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ।
দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৯৪ হাজার, মৃত ৪৪২! চলছে কম বয়সীদের টিকা দেওয়ার কাজ।

অন্যদিকে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথেই শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজ। করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক, যাঁদের কোমর্বিডিটি রয়েছেন, তারাও বুস্টার ডোজ পাবেন তবে টিকার দ্বিতীয় ডোজের ৬ মাস পর।
পাশাপাশি, ৩ জানুয়ারি দেশজুড়ে শুরু ১৫-১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য জানান, টিকাকরণের প্রথমদিন অর্থাৎ সোমবার রাত ৮টা পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি টিকার প্রথম ডোজ পেয়েছেন।



