Coronavirus Live Update: রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ হাজার, মৃত্যু ১৯ জনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষা বাড়লেও এক ধাক্কায় কমল করোনা ভাইরাসের পজিটিভিটি রেট। আজকের পরিসংখ্যান বলছে প্রতি ১০০ টেস্টে ৩২ জন আক্রান্ত হয়েছেন বাংলায়। গতকাল এই গড় ছিল ৩৭। অর্থাৎ ২৪ ঘণ্টার তফাতে বাংলাজুড়ে ৫ শতাংশ হারে কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকালের নিরিখে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার তবে টেস্টও বেড়েছে প্রায় ১৫ হাজার! অর্থাৎ বাংলার করোনা গ্রাফ কিছুটা হলেও কমেছে।

আরও পড়ুনঃ দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, এবার রেল হাসপাতালেও হবে সাধারণের করোনা চিকিৎসা

কিছুক্ষন আগে কোভিড বুলেটিন প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় (গতকাল সকাল নটা থেকে আজ সকাল ৯টা) মোট ৬৫ হাজার ২১০ টি টেস্ট হয়েছে। আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। আজ মৃত্যু হয়েছে ১৯ জনের। সার্বিক ভাবে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৩.২০ শতাংশে। ১৫ দিন আগেই রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮ শতাংশের ওপরে। অর্থাৎ গত ১৫ দিকে কোভিডে সুস্থতার হার কমেছে ৫ শতাংশের মত।

গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৭ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৪২ জন, যা নিয়ে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ২৩৬। এদিনও সব থেকে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে শহর কলকাতায়। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এই ৬ জন কে নিয়ে কোলকাতায় এখন পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৯ জন।

ae3963ce6fbc4d5eb068dcfdc935c359 0001

কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। তারপরেই রয়েছে হাওড়া জেলা। হাওড়াতে এদিন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৫ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। হাওড়ার পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। এই ৪ টি জেলা বাদে হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলায়। সেখানে আক্রান্ত হয়েছেন ১,১০৯ জন।

রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ হাজার, মৃত্যু ১৯ জনের।

রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ হাজার, মৃত্যু ১৯ জনের।
রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ হাজার, মৃত্যু ১৯ জনের।

রাজ্যের সব জেলাতেই এদিনও দাপিয়ে বেড়িয়েছে করোনা। গত ২০২০, ২০২১ সালের পর ২০২২-এও রীতিমতো দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। তবে আশার কথা হল বিজ্ঞানীরা বলছেন চলতি মাসের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ সংক্রমণ হবে বাংলায়। কিন্তু এই মাসের শেষের দিকেই কমতে শুরু করবে সংক্রমণের দাপট। অর্থাৎ তৃতীয় ঢেউ শেষ হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন