নজরবন্দি ব্যুরোঃ দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলেছেন করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। এই অবস্থায় দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার মত। মৃত্যু হয়েছে ১৪৬ জন এর। বিশেষজ্ঞরা জানিয়েছেন এইভাবে আক্রান্ত হতে থাকলে এর সংখ্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে।
আরও পড়ুনঃ বাড়ানো হচ্ছে বিধিনিষেধ, করোনা ঠেকাতে নয়া পদক্ষেপ নবান্নের
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলি কে অস্থায়ী হাসপাতাল তৈরির পরামর্শ দিয়েছে। প্রত্যেক রাজ্যের অক্সিজেন, আইসিইউ প্রস্তুত রাখার কথা প্রত্যেক রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। দেশের যখন এই পরিস্থিতি তখন ভারতীয় রেল এক বড় পদক্ষেপ নিল।
মঙ্গলবার কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, কোভিড আক্রান্তদের জন্য খুলে দেওয়া হবে রেল হাসপাতাল। উল্লেখ্য, দেশের প্রত্যেকটি বড় শহরের স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে অন্যতম এই রেল হাসপাতাল। শুধুমাত্র রেল কর্মচারীরাই ওই হাসপাতাল ব্যবহার করতে পারেন। কিন্তু কোভিডের তৃতীয় ঢেউয়ে এবার পরিস্থিতি একেবারেই আলাদা।
দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, এবার রেল হাসপাতালেও হবে সাধারণের করোনা চিকিৎসা
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের সব ডিরেক্টরদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর দেশের প্রত্যেকটি রেল জোনকে নির্দেশিকা পাঠানো হয়েছে, যদি কোনও জোনে বা শহরে হাসপাতালের অভাবে ওই জোন বা শহরের করোনা রোগীদের চিকিত্সা ব্যবস্থা হচ্ছে না তাহলে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রেল হাসপাতাল।








