বাড়ানো হচ্ছে বিধিনিষেধ, করোনা ঠেকাতে নয়া পদক্ষেপ নবান্নের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭,৮২৭ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। যা দেখে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। এই পরিস্থিতিতে করোনার সংক্রমন রুখতে নয়া পদক্ষেপের কথা ঘোষনা করা হল নবান্নের তরফ থেকে।

আরও পড়ুনঃ গঙ্গাসাগরে রক্ষে নেই জয়দেব মেলা দোসর, কি হবে রাজ্যের করোনা ভবিষ্যৎ?

প্রতিদিনই করোনার এই বাড়বাড়ন্তের জেরে এবার জেলার দিকে বাড়তি নজর দেওয়ার কথা শোনা গেল নবান্নের তরফ থেকে। জানা গিয়েছে করোনার সংক্রমণ কে মাথায় রেখে যে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট তথা ওমিক্রনের কথা মাথায় রেখে অধিক সংক্রমিত এলাকা গুলিকে চিহ্নিত করে সেগুলি কে কনটেন্টমেন্ট জোনের আওতায় আনার পাশাপাশি সেই সমস্ত এলাকা গুলিতে বিধিনিষেধ আরোপ আরও জোরদার করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, নবান্ন সূত্রে খবর বিগত কয়েক দিনে রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে টেলিমেডিসিন পরিষেবা কে আগের থেকে আরো শক্তিশালী করার পাশাপাশি এখনও পর্যন্ত জারা কোভিড টিকা গ্রহণ করেন নি তাদের প্রথম ডোজ প্রদান ও যারা দ্বিতীয় ডোজ এখনও নেয়নি তাদের দ্বিতীয় ডোজ প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। একই রকম ভাবে বুস্টার ডোজের ক্ষেত্রে ও সক্রিয় ভূমিকা পালনের কথা শোনা গিয়েছে।

বাড়ানো হচ্ছে বিধিনিষেধ, করোনা ঠেকাতে নয়া পদক্ষেপ নবান্নের

অপরদিকে জানা গিয়েছে, রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য এবার ডাক্তারি পড়ুয়া ও নার্সদের কে কাজ লাগাতে চাইছে কেন্দ্র। মূলত কারা টেস্ট করাবেন বা কাদের টেস্টের কোনো প্রয়োজন নেই সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এই অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে করোনার এই বাড় বাড়ন্ত রুখতে তৎপর সকলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর