Covid 19 : চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ, গ্রাফ নামবে মাসের শেষেই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে এখন পর্যন্ত তেমন ভাবে প্রাণহানি না হলেও ক্রমশ বাড়ছে ভয়। সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে বিশেষজ্ঞরা আতঙ্কিত। নতুন সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড গ্রাফ দেখে শঙ্কিত চিকিৎসক মহল। একাধিক রাজ্যে গোষ্ঠি সংক্রমণের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রয় কৃষ্ণ, ঝিঙ্গন সহ একাধিক ফুটবলার! বিপাকে মোহনবাগান।

কলকাতা, মুম্বাই এবং দিল্লীতে চলতি মাসের মাঝামাঝি শীর্ষে পৌঁছে যাবে করোনা ভাইরাসের সংক্রমণ। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৩৫ হাজারে পৌঁছাতে পারে বলে খবর সূত্রের। তবে চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ শীর্ষে পৌঁছালেও এই মাসের শেষের দিকে কমতে শুরু করবে সংক্রমণের তীব্রতা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবার স্বাবাবিক হতে পারে করোনা পরিস্থিতি।

আরও পড়ুনঃ টিকা ছাড়া কাজ নয়, ঘোষণা চা বাগান মালিক সংগঠনের

IIT কানপুরের অধ্যাপক এবং কোভিড বিশেষজ্ঞ মণীন্দ্র আগরওয়ালের দাবি নতুন বছরের জানিয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্যাপক হারে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে মুম্বাই, কলকাতা এবং দিল্লীতে। কিন্তু এই মাসের শেষের দিকেই সেই বৃদ্ধির হার কমতে শুরু করবে। মণীন্দ্র আগরওয়ালের এই দাবিতে আশার আলো দেখছেন দেশের তাবড় চিকিৎসক মহল।

চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ, গ্রাফ নামবে মাসের শেষেই

চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ, গ্রাফ নামবে মাসের শেষেই
চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ, গ্রাফ নামবে মাসের শেষেই

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। গতকাল অর্থাৎ রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২.৬ শতাংশ। প্রতি ১০০ টি টেস্টে আক্রান্তের সংখ্যা ১৩ ছাড়িয়ে গেছে। দেশের পজিটিভিটি রেট এখন ১৩.২৯ %। সার্বিক ভাবে অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন