নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের। বাংলার বিভিন্ন এলাকার মানুষ সেদিন যাত্রী ছিলেন ওই ট্রেনে। কাকদ্বিপের ১৫ জন দুর্ঘটনার...
করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘাতের অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয় ২১ টি কামরা। অন্যদিকে হামসফর এক্সপেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রাণহানি হয়নি ট্রেন চালকদের। কিন্তু শুক্রবার রাত দুর্ঘটনার মুহূর্তে ঠিক কি হয়েছিল? নিজেই জানালেন যশবন্তপুর এক্সপ্রেসের চালক।
বাদ পড়েছে তাঁদের সংসার সারাজীবন চলবে কীভাবে! তাই এই ধরনের বড় কোনও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্যে পেনশন কিংবা ভাতার মতো মাসিক কোনও আয়ের ব্যবস্থা করা হলে পরিবারগুলি খেয়ে পরে বাঁচতে পারবে। ঘুরে দাঁড়াতে পারবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী বুধবারের আগে ট্রেন পরিষেবা চালু হবে না। অন্যদিকে ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।
নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করলেন যে, বালেশ্বরের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যারা, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে, এদিন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীও।