এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৬১ বলা হলেও তা পাঁচশো ছাড়িয়ে যেতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার শালিমার-চেন্নাই এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যূত হয়। সেই কামরাতেই ধাক্কা মারে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এরপর দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। কামরাগুলি কার্যত বিধ্বস্ত হয়ে যায়। করমণ্ডল এক্সপ্রেসের ২০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮ এবং আহতের সংখ্যা কমপক্ষে ৯০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
নজরবন্দি ব্যুরো: শুক্রবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। শালিমার-চেন্নাই এক্সপ্রেসের দুই কামরা ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের।...