HomeTagsCoochbehar

coochbehar

Suvendu-Abhishek: সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, ফের চমক দিতে তৈরি অভিষেক

উত্তরবঙ্গের মাটিতে বিজেপিতে ফাটল ধরা পড়েছে। এই জল্পনার মধ্যেই আলিপুরদুয়ারে গিয়ে সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার আলিপুরদুয়ারে শুভেন্দুর সভা রয়েছে আলিপুরদুয়ারে। শুভেন্দুর জনসভার পরের দিনেই কোচবিহারে বিরাট জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন অনন্ত মহারাজ, বঙ্গভঙ্গের মতবদলের চেষ্টা করছে তৃণমূল?

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে সাক্ষাতের পরেই উত্তরবঙ্গের বিভাজন সরব হয়েছিলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অনন্ত মহারাজ। এক দিন কাটতে না কাটতেই কোচবিহারের রাসমেলার সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন অনন্ত মহারাজ। তবে কী তাঁর মত বদলের চেষ্টা করছে তৃণমূল? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Partha Pratim Roy: রাজনীতি করলে দাঁত উপড়ে ফেলার নিদান, পার্থর বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়

জেলার বিধায়কের নাম সরাসরি দুর্নীতিতে যুক্ত হতেই এবার সরব হয়েছে বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করেই আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নামতে চাইছে বিজেপি, বাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে শাসক দলের নেতাদের চোখ রাঙানি কমছে না। সেরকমই কথা শোনা গেল কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়। রাজনীতি করলে দাঁত উপড়ে ফেলার নিদান দিলেন তিনি। 

BJP Nabanna Rally: উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে সুর চড়িয়ে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের একাধিক প্রান্ত থেকে শামিল হতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। কিন্তু উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা। কামাক্ষাগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে পুলিশের টহল। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিজেপি কর্মীরা ট্রেনে উঠতে গেলে তাঁদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

Paresh Adhikari: রাত জেগে তথ্য পাচার করেছেন পরেশ, অভিযোগ বিজেপির

সম্প্রতি মন্ত্রীসভায় বিরাট রদবদলের সময়ে তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুললেন বিজেপি নেতারা। রাত জেগে তথ্য পাচার করেছেন পরেশ অধিকারী।হৈ হৈ পড়ে গেল কোচবিহারে। 

Coochbehar TMC: সভাপতি জমিদারী চালাচ্ছে, পার্থর বিরুদ্ধে সরব রবী-গিরিন

এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে কোচবিহার তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জেলা সভাপতি পার্থ প্রতীম রায়য়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলার দুই প্রাক্তন সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন এবং রবীন্দ্রনাথ ঘোষ। অঞ্চল সভাপতি গঠন নিয়ে সভাপতি জমিদারী চালচ্ছে। একযোগে পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে অভিযোগ দুই নেতার। শাসক দলের নেতাদের সঙ্ঘাত একেবারে প্রকাশ্যে।

জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে

জেলার নেতাদের এই মন্তব্যে তৃণমূলের অন্দরে বাড়ছে অস্বস্তি। জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। আসলে এটা লোক দেখানো। তৃণমূলের গোষ্ঠি দ্বন্দ্বের ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবী করছে বিজেপি। 

Trending Now