Coochbehar TMC: সভাপতি জমিদারী চালাচ্ছে, পার্থর বিরুদ্ধে সরব রবী-গিরিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে কোচবিহার তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জেলা সভাপতি পার্থ প্রতীম রায়য়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলার দুই প্রাক্তন সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন এবং রবীন্দ্রনাথ ঘোষ। অঞ্চল সভাপতি গঠন নিয়ে সভাপতি জমিদারী চালচ্ছে। একযোগে পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে অভিযোগ দুই নেতার। শাসক দলের নেতাদের সঙ্ঘাত একেবারে প্রকাশ্যে।

আরও পড়ুনঃ Covid 19: দেশে সংক্রমণ কমার ইঙ্গিত, রাজ্যে এক দিনে আক্রান্ত ১ হাজারের বেশি

গতকালের সভা থেকে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, রাজনৈতিক দলের পদ কচু পাতার জলের মতো। কচু পাতার জল পাতা থেকে পড়ে যায়। আজকে যিনি সভাপতি রয়েছেন, তিনি তার পদটাকে জমিদারী ভাবছেন। তাঁর কথায়, ক্ষমতা বেশী সভাপতির কিন্তু চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া কোনও কাজ হবে না। দলের তরফে নির্দেশ উপেক্ষা করেই চেয়ারাম্যানকে না জানিয়ে সবটাই নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন সভাপতি।

সভাপতি জমিদারী চালচ্ছে, অভিযোগ জেলার নেতাদের 
সভাপতি জমিদারী চালচ্ছে, অভিযোগ জেলার নেতাদের

অন্যদিকে জেলা সভাপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, পার্টি করতে গেলে পরিশ্রম করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে গেলে বুথে বুথে যেতে হবে। বুথ কর্মীদের মর্যাদা দিতে হবে। আজ এই কমিটি ভেঙ্গে দেয়। কাল ওই কমিটি ভেঙে দেয়। বাপের জমিদারী নাকি? আমরাও আগে সভাপতি থেকেছি। কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। ব্লক কমিটির মধ্যে যে কটা অঞ্চল তাঁদেরকে নিয়ে আলাদা করে আলোচনা করেছি। এই যদি দলের অবস্থা হয় তাহলে এই দল কতদইন লড়াই করবে?

সভাপতি জমিদারী চালচ্ছে, অভিযোগ জেলার নেতাদের 

সভাপতি জমিদারী চালচ্ছে, অভিযোগ জেলার নেতাদের 
সভাপতি জমিদারী চালচ্ছে, অভিযোগ জেলার নেতাদের

এবিষয়ে তৃণমূল সভাপতি পার্থ প্রতীম রায় বলেন, কেউ কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করেন, তাহলে সেটা তাঁর রাজনৈতিক দেউলিয়াপনার সমান। এই বিষয়গুলো নিয়ে আমরা দলের ভিতরে কথা বলতে চাই। গিরিনবাবু জেগে যদি ঘুমিয়ে থাকেন, আমার তো করার কিছু নেই? উনি আসলে কি চাইছেন? উনি নিজেই জানেন না। এবিষয়গুলো নিয়ে কথা বলার মানসিকতা আমার নেই। রবীবাবু এবং গিরিনবাবু অনেক বর্ষীয়ান মানুষ। মাঝে মাঝে উল্টোপাল্টা কিছু বলেও ফেলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত