নজরবন্দি ব্যুরোঃ দেশে সংক্রমণ কমার ইঙ্গিত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩হাজারের কিছু বেশি। যা সোমবারের থেকে অনেকটা কম। সোমবার দৈনিক আক্রান্ত ছিল ১৬,১৩৫ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,১৩,৮৬৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন।
আরও পড়ুনঃ থামছে না Andaman এর ভূমিকম্প, ২৪ ঘণ্টায় ২৪ বারের বেশি কম্পন হয়েছে সেখানে


যা গতকালের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। যা গতকালের থেকে ৬১১ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশে পৌঁছে গিয়েছে। অন্য দিকে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার ৯৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫৩ শতাংশ।



দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সংক্রমণের হার চিন্তায় রাখছে। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,৩২২। এর পরে রয়েছে তামিলনাড়ু (২,৬৫৪), মহারাষ্ট্র (১,৫১৫), পশ্চিমবঙ্গ (১,১৩২) ও কর্নাটক (৭৪৯)।

দেশে সংক্রমণ কমার ইঙ্গিত, রাজ্যে এক দিনে আক্রান্ত ১ হাজারের বেশি
যদিও প্রশাসন ইতিমধ্যেই করোনা রুখতে উদ্যোগী হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজে। করোনা পরীক্ষা এবং রোগীদের চিকিৎসায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।








