নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর। এমনকি আদালতের নির্দেশে চাকরী গেছে তাঁর মেয়ের। সম্প্রতি মন্ত্রীসভায় বিরাট রদবদলের সময়ে তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুললেন বিজেপি নেতারা। রাত জেগে তথ্য পাচার করেছেন পরেশ অধিকারী।হৈ হৈ পড়ে গেল কোচবিহারে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে


গতকাল মেখলিগঞ্জের খাদ্য নিয়ামকের অফিসে মাঝারাত অবধি জ্বলছিল আলো। সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। গোটা ঘটনা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সেখানে যান তাঁরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতারা।

আধিকারিকদের উদ্দেশ্যে বিজেপি নেতাদের প্রশ্ন, এতক্ষণ ধরে তাঁরা কী কাজ করছেন? কিন্তু আধিকারিকদের তরফে সদুত্তর না মেলায় তালাবন্ধ করে রাখেন বিজেপি নেতারা। পরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ আধিকারিকরা তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপির তরফে অভিযোগ, বাম আমলে খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। গতকাল রাত জেগে তথ্য লোপাটের কাজ চালিয়েছেন তিনি। যদিও এবিষয়ে পরেশ অধিকারী চুপ রয়েছেন।


রাত জেগে তথ্য পাচার করেছেন পরেশ, বিজেপির অভিযোগে চুপ তৃণমূল

এমনিতেই শিক্ষা দুর্নীতির কারণে মন্ত্রীপদ খুইয়েছেন পরেশ। এমনকি আদালতের নির্দেশে চাকরী গেছে তাঁর মেয়ের। এরই মধ্যে আরও একটি ঘটনা স্বাভাবিকভাবে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এবিষয়ে এখনও তৃণমূলের তরফে প্রতিক্রিয়া মেলেনি।







