চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগ খোদ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগণার পানিহাটি জয়প্রকাশ কলোনীর ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দে’র বিরুদ্ধে অভিযোগ। তিনি ওই এলাকার পাড়া কমিটির সেক্রেটারি।

আরও পড়ুনঃ কুস্তিতে কিস্তিমাত, কুস্তিতে সোনা জয় বজরং-সাক্ষী-দীপকের, রুপো অংশুর

অভিযুক্ত এই নেতা এলাকার তৃণমূলের MLA ঘনিষ্ঠ দাবী নির্যাতিতার। বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করেছে বলে, অভিযোগ। বাঁধা দিতে গেলে নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত। তদন্তে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতার দাবী, কাজে পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এলাকারই এক যুবতী।

7 4

তাঁর দাবি, কাজ দেওয়ার নাম করে তাঁকে বাড়িতে ডেকেছিলেন প্রবীর। যখন বাড়িতে পৌঁছন, তখন ঘরে বসে মদ্যপান করছিলেন তিনি। মদ্যপ অবস্থায় ঘরে নিয়ে গিয়ে ওই তরুণীকে, তৃণমূল নেতা ধর্ষণ করেন বলে অভিযোগ। চিৎকার করলে আবার নির্যাতিতাকে ছাদ ফেলে মেরে ফেলার হুমকি দেন!

8 4

চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে

9 4

অভিযুক্তকে খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিস। সাংবাদমাধ্যমে সামনে অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর দে। সূত্রের খবব, এই ঘটনা মিথ্যা বলে দাবি ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। স্থানীয় বিজেপি নেতা জয় সাহা বলেন, ‘টাকার অহংকারে তৃণমূল নেতারা মানুষকে মাথায় উঠে গিয়েছে। এ রাজ্যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর