কুস্তিতে কিস্তিমাত, কুস্তিতে সোনা জয় বজরং-সাক্ষী-দীপকের, রুপো অংশুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বজরং পুনিয়া পর এ বার সাক্ষী মালিক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কুস্তির হাত ধরে ভারতের হাত ধরে চলে এল দ্বিতীয় সোনা। ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী। এই প্রথম কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেল গলায় ঝোলালেন সাক্ষী মালিক।

আরও পড়ুনঃ রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, কোলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস

এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গমসের ৫৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন সাক্ষী। পরে ২০১৮ সালে গোল্ড কোস্টের ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। এ বার পদকের রং বদলে নেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক।

4 5

অপর দিকে মহিলাদের প্রথম গোল্ড মেডেল ম্যাচ হেরে যান অংশু মালিক। মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হরিয়ানার এই কুস্তিগিরকে।পুরুষ কুস্তিগিরদের মধ্যে ভারতকে প্রথম সোনা এনে দেন বজরং পুনিয়া।

6 4

দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। বজরং পুনিয়ার পাশাপাশি পুরুষদের হয়ে সোনা জিতে নিয়েছেন দীপক পুনিয়াও।

5 4

কুস্তিতে কিস্তিমাত, কুস্তিতে সোনা জয় বজরং-সাক্ষী-দীপকের, রুপো অংশুর

পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় সোনা জিতে নেন দীপক পুনিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন